এক্সপ্লোর

Kolkata News: কলকাতা রেলস্টেশনের কাছে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার এক

Kolkata News Update: ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন। 

হিন্দোল দে, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) বাউল শিল্পীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগ! ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানা (Ultadanga Police Station)। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন। 

ছিনতাই, ধর্ষণের অভিযোগ: ভরদুপুরে কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা। বাউল শিল্পীকে খুনের হুমকি দিয়ে খাটালে নিয়ে গিয়ে ছিনতাই, ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ না নিয়ে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেয় উল্টোডাঙা মহিলা থানা, চাঞ্চল্যকর দাবি অভিযোগকারিণীর পরিচিতদের। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে, কলকাতা স্টেশনের সামনে। মহিলার পরিচিতদের দাবি, দুপুরে দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বৃষ্টি এসে যাওয়ায় দাঁড়িয়েছিলেন কলকাতা স্টেশনের কাছে একটি শেডে। অভিযোগকারিণীর দাবি, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। মহিলার পরিচিতদের দাবি,  সাড়ে তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করার পাশাপাশি ছিনতাই করা হয় মোবাইল ফোন, কানের দুল, আংটি ও নগদ আড়াই হাজার টাকা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ায় বুধবার বাড়িতেই ছিলেন বছর ৪১-এর ওই শিল্পী। বৃহস্পতিবার পরিচিতদের সব জানান। পরিচিতদের দাবি, উল্টোডাঙা মহিলা থানায় গেলে অভিযোগ না নিয়ে ১ হাজার টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

পরিচিতিরা সোশাল মিডিয়ায় ঘটনার কথা তুলে ধরলে নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগ নেয় উল্টোডাঙা থানা। মেডিক্যাল পরীক্ষা করা হয় মহিলার। এদিন ঘটনাস্থলে আসেন ডিসি ইএসডি, লালবাজারের গুন্ডাদমন শাখা ও ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। কথা বলেন মহিলার সঙ্গে। ডেপুটি কমিশনার জানিয়েছেন, মহিলা থানার বিরুদ্ধে ওঠে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়ের কথায়, “মহিলার অভিযোগে প্রেক্ষিতে ধর্ষণের মামলা শুরু হয়েছে। থানার বিরুদ্ধে ১০০০ টাকা দেওয়ার অভিযোগ। লিখিত অভিযোগ পাইনি। খতিয়ে দেখা হয়েছে। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভরদুপুরে খাস কলকাতার এরকম অভিযোগ ওঠায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনায় অভিযুক্ত দীপু দোলুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উল্টোডাঙা থানা সূত্রে খবর, ধৃত পেশায় ভ্যানচালক, ভিআইপি এলাকার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: North Bengal Weather Update: ভরা বর্ষাতেও ঘামছে উত্তরবঙ্গ! কবে মিলবে স্বস্তি?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget