এক্সপ্লোর

Swasthya Sathi: নেই স্বাস্থ্য সাথী কার্ড, শহরে এসে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ভিন রাজ্যের রোগীর পরিবারের

Swasthya Sathi Card: রোগীর পরিবারের দাবি, স্বাস্থ্য সাথী কার্ড বা অন্য কোনও স্বাস্থ্য বিমা নেই রোগীর। তাঁদের অভিযোগ, হাসপাতাল জানায়, স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া পেস মেকার বসানো যাবে না।

সন্দীপ সরকার, কলকাতা: ভিন রাজ্যের বাসিন্দা ১০ দিন ধরে ভর্তি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medical College Hospital), অথচ তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হচ্ছে না। রোগীর পরিবারের দাবি, স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড না থাকায় মিলছে না সঠিক চিকিত্‍সা। রোগীর (Patient) পরিবার সুপারের কাছে আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

স্বাস্থ্য সাথী কার্ড না থাকায় ভিন রাজ্যের বাসিন্দার সঠিক চিকিত্‍সা না পাওয়ার অভিযোগ। রোগীর পরিবারের দাবি, NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১০ দিন ধরে ভর্তি থাকলেও, পেসমেকার বসানো হচ্ছে না। হাসপাতালের সুপারের পাল্টা বক্তব্য, পদ্ধতিগত কারণেই কোনও সমস্যা হয়ে থাকতে পারে।


যাঁকে নিয়ে এই বিতর্ক, ৭০ বছরের সেই উগনি রবিদাস, ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। তাঁর ছেলে কলকাতা পুরসভার কর্মী। গত ১০ জুন রাতে তাঁকে ভর্তি করা হয় NRS-এ। চিকিত্‍সকরা জানান, পেসমেকার বসাতে হবে। 

আরও পড়ুন, পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল

রোগীর পরিবারের দাবি, স্বাস্থ্য সাথী কার্ড বা অন্য কোনও স্বাস্থ্য বিমা নেই রোগীর। তাঁদের অভিযোগ, হাসপাতাল জানায়, স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া পেস মেকার বসানো যাবে না। রোগীর আত্মীয় বলেন, "তাহলে কি রোগী সরকারি হাসপাতালে চিকিত্‍সা পাবে না? সরকার কি সবই বিক্রি করে দিচ্ছে?" 

সূত্রের খবর, সরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন যে সব রোগীর স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, তা জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। তবে যাঁদের কার্ড নেই, তাঁরাও নিখরচায় সরকারি হাসপাতালে চিকিত্‍সা পাবেন। 
সরকার ঘোষণা করেছিল, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে তা হাসপাতালে তৈরি করে দেওয়া হবে। যদিও সেই পরিষেবা এখনও প্রায় কোনও হাসপাতালেই শুরু হয়নি।  

ভিন রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে নিয়মটা ঠিক কী, তা নিয়ে স্পষ্ট কোনও গাইড লাইন নেই। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার  ইন্দিরা দে পাল, "অন্য রাজ্যের মানুষরা এখানে বিনা পয়সায় চিকিত্‍সা পান। এমনকী বাংলাদেশের রোগীরাও পান।  তবে আমাকে বিশেষ অনুমতি নিতে হয়। স্বাস্থ্য ভবনও এই সংক্রান্ত ফাইল আটকায় না।  হয়ত প্রসেসিংয়ে কোথাও একটা আটকে রয়েছে। অথবা আর একটা কারণ হতে পারে, যত রোগী অপেক্ষায়, তার তুলনায় সরঞ্জাম কম।" 


স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ভিন রাজ্যের বাসিন্দা স্বাস্থ্য সাথী কার্ড নেই বলে, আমাদের রাজ্যে চিকিত্‍সা পাবেন না, বিষয়টা এমন নয়। বহু মানুষই এখানে চিকিত্‍সা পান। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। মায়ের পেস মেকার বসানোর জন্য গত ১৫ জুন হাসপাতাল সুপারের কাছে আবেদন করেছেন অশোক রবিদাস। এখন হাসপাতাল কর্তৃপক্ষের মুখ চেয়ে ৭০ বছরের বৃদ্ধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget