এক্সপ্লোর

Tamanna Case : 'নাকের ডগা দিয়ে ঘুরছিল ওরা...মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গেই ধরল পুলিশ...' শুভেন্দু অধিকারীর প্রশংসায় তমন্নার মা

ধৃতদের নাম সাবির শেখ এবং জিয়ারুল শেখ। মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে।

কালীগঞ্জ:  রাজ্যে ক্ষমতায় এসেই অভয়াকাণ্ডের খাতা খুলেছে বিজেপি সরকার। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। তিনি আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে। আর এবার কালীগঞ্জের ছোট্ট তমন্না খুনের ঘটনাতেই বড় পদক্ষেপ করল প্রশাসন। মঙ্গলবারই বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নদিয়ার কালীগঞ্জের তমন্নার মা সাবিনা ইয়াসমিন।  মেয়ের ‘বিচার’ চেয়েছিলেন । তার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তৎপর হল পুলিশ। গ্রেফতার হলেন দুই অভিযুক্ত। তমন্নার মায়ের কথায়, এতদিন ধরে 'আসামি'গুলো চেখের সামনেই ঘুরছিল। পুলিশ কিচ্ছু করেনি।  ধৃতদের নাম সাবির শেখ এবং জিয়ারুল শেখ। মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে।

কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে চলাকালীন ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর মধ্যে ইতিমধ্যেই ১১ জন গ্রেফতার হলেও দীর্ঘদিন অধরা ছিল বাকি ১৩ জন অভিযুক্ত। এর মধ্যেই তামান্নার মা সাবিনা ইয়াসমিন সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং বিচার চেয়ে আবেদন জানান। তার পরের দিনই আরও দুই অভিযুক্ত গ্রেফতার হওয়ায় নতুন করে আশার আলো দেখছে পরিবার।

গ্রেফতারির খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তামান্নার মা। তিনি বলেন, "প্রথমেই আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই, আমার কথা শোনার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। বাড়ি ফিরে আসতে না আসতেই মুখ্যমন্ত্রী সঠিক কাজটা করেছেন। এতদিন ধরে আমি দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু বিচার পাইনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। এবার প্রমাণ হয়ে গেল। দু'জন গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করি বাকি অপরাধীরাও দ্রুত গ্রেফতার হবে।"         

 মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বক্তৃতায়  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভয়া হত্যাকাণ্ডের তদন্ত ফের শুরু হয়েছে। তমন্নার খুনিরাও ছাড় পাবে না। তাঁর সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতিতে চলবে। এদিনই অধিবেশনের পরে তমন্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ছিলেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এবং বিধায়ক মোস্তাফিজুর রহমানও। এর পরই গ্রেফতার হয় ওই দুই জন।

আরও পড়ুন : কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক? 

 

    

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget