এক্সপ্লোর

ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় শিউরে ওঠা ছবি, 'কবেকার মাছ-মাংস-চিংড়ি', ধাপায় ফেলল পুরসভা

কলকাতার জনপ্রিয় ফুড হাব, ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযানে যে ছবি উঠে এল, তা গা শিউরে ওঠা। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত করল পুরসভা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : এবার বিপদ একেবারে ঘরের কাছে ! কলকাতার নামিদামি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে উদ্ধার হল কিলো কিলো বাসি পচা মাছ মাংস, অস্বাস্থ্যকর ফুড কালার,  পচা চিংড়ি।  মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পড়েই, খাবারের মান নিয়ে বিরাট অ্যাকশনে নেমেছে খাদ্য দফতর। মঙ্গলবারই বাদুড়িয়া, মধ্যমগ্রামের নামিদামি রেস্তোরাঁয় মিলেছে বাসি, পচা মাংস। রান্নাঘরের ছবি দেখে গা শিউরে উঠেছে ভোজন রসিকদের। জেলা থেকে জেলায় হোটেল - রেস্টুরেন্টের হেঁশেলের অস্বাস্থ্যকর ছবি উঠে আসছে। অভিযান চানালো হয়েছে  সল্টলেক, শক্তিগড় থেকে দিঘাতেও।  

স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি নয়। এ সব বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। তারপরই কলকাতার বড়সড় রেস্টুরেন্টগুলিতেও পৌঁছে যাচ্ছেন  পুরসভার আধিকারিকরা । কলকাতার জনপ্রিয় ফুড হাব, ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযানে যে ছবি উঠে এল, তা গা শিউরে ওঠা। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত করল পুরসভা।

ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাছ-মাংস। কবেকার মাছ-মাংস, উল্লেখ ছিল না তারিখ। তাই কোনও ঝুঁকি না নিয়েই সেই সব মাংস বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হল ধাপায়। অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খোলা অবস্থায় রাখা ছিল প্রচুর মাছ-মাংস। দাবি কলকাতা পুরসভার কর্মীদের । 

অন্যদিকে পর্যটনের ভরা মরসুমে রিসর্টে রিসর্টে এখন পর্যটকদের ভিড়। এরই মধ্যে জলপাইগুড়ি লাটাগুড়ির একাধিক রিসর্টের রেস্তোরাঁয় মিলল নষ্ট খাদ্যসামগ্রী। বুধবার, গরুমারা সংলগ্ন লাটাগুড়ির একাধিক রিসর্টে অভিযান চালাল প্রশাসন। মহকুমাশাসকের নেতৃত্বে রিসর্টগুলির রান্নাঘর ও ফুড স্টোরে চলে অভিযান।  বেশ কয়েকটি রিসর্টের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী । লাটাগুড়ির ৩ টি রিসর্টকে সতর্কও করা হয়েছে প্রশাসনের তরফে।

অন্যদিকে, হুগলির ভদ্রেশ্বরে বিধি না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি বেকারি। ভনভন করছে মাছি! কারিগরদের হাতে নেই গ্লাভস! নোংরা ঝুলে ভর্তি গোটা জায়গা! তার মধ্যেই তৈরি হচ্ছে পাউরুটি। যা দেখে কার্যত চোখ কপালে ওঠে আধিকারিকদের।
পরিষ্কার না করে বেকারি খোলা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ফুড সেফটি আধিকারিকরা। এরই পাশাপাশি, সেখানকার একটি মিষ্টির দোকান ও তাদের রান্নাঘরে অভিযান চালানো হয়। তাতেও গা-ঘিনঘিন করা ছবি উঠে আসে। 

এসব ছবি দেখে সকলের মনেই প্রশ্ন, নামিদামি রেস্টুরেন্ট বা বেকারিতে যদি এই মানের খাবার হয়, তাহলে কাদের ভরসা করা যায় ?    

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget