এক্সপ্লোর

Tangra Building Leaning: ব্যবধান কমছে দুই বহুতলের, ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ

KMC : কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চির ব্যবধান।

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। আর এবার বিপজ্জনক ওই বহুতল খালি করতে বলা হয়েছে বাসিন্দাদের। নোটিস দিয়ে ৩ দিন সময় দেওয়া হয়েছে তাঁদের। আর তাতেই ক্ষুব্ধ বাসিন্দারা। 

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে জানিয়ে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। কারও আপত্তি থাকলে, জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। গতকাল রাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার। ফ্ল্যাট ছাড়তে পারি, কিন্তু জিনিসপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন তুলেছেন হেলে পড়া বহুতলের আবাসিকরা। ৫ তলা বহুতলের অভিযুক্ত প্রোমোটার ড্যানিয়েল লি ও পাশের নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার এখনও খোঁজ মেলেনি। ওই বহুতলের এক বাসিন্দা বলেন, "বাড়িটা একদিনে হেলেনি। বাড়িটা হেলছে ৬-৮ মাস ধরে। পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটা হেলতে শুরু করেছে। যারা আজ নোটিস লাগিয়ে গিয়েছে তারা কেউ তখন আসেনি।''

দিকে দিকে বাড়ি হেলে পড়ার এই ঘটনায় রীতিমতো বুক কাঁপছে শহরবাসীর। গতকালই এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসে বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না। এলাকায় জলাভূমি বুজিয়ে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে, CIT-রোডের ওপর ২ টো বাড়ি একে অপরের দিকে হেলে রয়েছে। ঠিক রাস্তার উল্টোদিকে, ভিআইপি রোডের ওপরও হেলে রয়েছে আরও একটা বাড়ি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানিকতলায়, পরস্পরের দিকে হেলে রয়েছে দুটি বহুতল।

আরও পডুন: Saline Controversy: এবার ওষুধ ও স্যালাইনে 'ভেরিফায়েড স্ট্যাম্প' চালুর সিদ্ধান্ত, উদ্যোগ রাজ্যের সরকারি হাসপাতালের

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget