এক্সপ্লোর

Jhalda Murder Case: তপন কান্দু খুনে সিবিআইয়ের প্রশ্নের মুখে ঝালদার আইসি

Purulia News Update: ঘটনার দিন পুলিশি ব্য়বস্থা কী ছিল, তার খোঁজ চালাচ্ছে সিবিআই।

অরিত্রিক ভট্টাচার্য, ঝালদা, পুরুলিয়া: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) মামলার তদন্তে এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে ঝালদা থানার আইসি। বৃহস্পতিবার ওই খুন প্রসঙ্গে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। এদিন সকাল দশটা নাগাদ সিবিআইয়ের ক্যাম্পে যান আইসি সঞ্জীব ঘোষ।

কোন কোন প্রশ্নের খোঁজ:
একাধিক বিষয়ের উত্তর খোঁজা চেষ্টা চালাচ্ছে সিবিআই। ঝালদার আইসির (IC) কাছ থেকেও একাধিক তথ্য নেওয়ার চেষ্টা করা হবে। ঘটনার দিন পুলিশি ব্য়বস্থা কী ছিল, তার খোঁজ চালাচ্ছে সিবিআই (CBI)। সিবিআই সূত্রে খবর, কাছাকাছি পুলিশের নাকা পয়েন্ট থাকলেও সেখানকার কর্মীরা কেন দ্রুত ঘটনাস্থলে যাননি, সে বিষয়ে আইসি-র কাছে জানতে চাওয়া হবে। ঝালদা কাণ্ডে আইসি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফে। তৃণমূলে যোগ দেওয়ার জন্য আইসি চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছিল। তপন কান্দুর পরিবারের তরফে একটি অডিও ক্লিপ (Audio Clip) প্রকাশ করা হয়েছিল। সেটি ভাইরাল হয়ে যায়। সেই অডিও প্রসঙ্গেও এদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। এর পাশাপাশি, তপন কান্দুর খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যজনক মৃত্যুর (Death) ঘটনাতেও এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই।

কে গ্রেফতার?
ঝালদাকাণ্ডের (Jhalda) তদন্তে বুধবার সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার (arrest) হয়। গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী সত্যবান প্রামাণিককে। ধৃত নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুর (Naren Kandu) ব্যবসার অংশীদার। ওই ব্যবসায়ীর ধাবায় বসেই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। সিটের তরফে সত্যবানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত আর এক ব্যবসায়ী আসিক খানের মেয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ঝাড়গ্রামে তাঁর মেয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫২ হাজার টাকা। খুনের সুপারি বাবদ যে টাকা লেনদেন হয়েছে, ওই টাকা তারই ভাগ বলে দাবি সিবিআইয়ের।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১, পেশায় টোটোচালক এবার সিবিআইয়ের জালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget