এক্সপ্লোর

Taratala Accident: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত্যু বেড়ে ৯, আজও উদ্ধার আরও শ্রমিক

স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। সেই বিষয়টি খতিয়ে দেখতেই সেখানে এসে পৌঁছন শ্রমিকরা

কলকাতা: রাত পেরিয়ে সকাল। তারাতলাতে এখনও চলছে উদ্ধারকাজ। ড্রিল করে কাঠামোর ভিতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। আজ সকাল পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম।  

কাঠামোর শেডের অংশ হাইড্রলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে যাতে কোনওভাবেই ভেঙে না পড়ে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। সেই বিষয়টি খতিয়ে দেখতেই সেখানে এসে পৌঁছন শ্রমিকরা। তার পরই ঘটে দুর্ঘটনা। আজ উদ্ধারকাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার নিয়ে আসা হয়েছে সেনার তরফে। কেউ নীচে আটকে আছেন কিনা তা দেখতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।

তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার করা হল ৫ জনকে। এর মধ্যে রয়েছেন গোডাউনের মালিক। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করে পুলিশ। এই আবাসনেই ৬ টি ফ্ল্যাট রয়েছে তাঁর। মাঝরাতে তাঁর খোঁজে আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেহরাকে খুঁজে পায়নি পুলিশ। দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। তখনই তারা জানতে পারেন, ওই আবাসনে ৬ টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহরার। এরপর ৬ টি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয়। তার মধ্যে থেকে একটি ফ্ল্যাটে ছিলেন শম্ভুনাথ বেহরা।   

আরও পড়ুন, নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা

তারাতলায় ভেঙে পড়া গোডাউনে কাজ করতেন আসানসোলের বাসিন্দা নবীন সিং। দুর্ঘটনার পর থেকেই খোঁজ নেই তাঁর। কলকাতায় এসে এসএসকেএম হাসপাতাল থেকে দুর্ঘটনাস্থল, কোথাও খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।            

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, ত্রুটিযুক্ত প্ল্য়ানেই অনুমোদন দেওয়া হয়েছিল। বিপর্যয়ের ঘটনায় সুপারভাইজার, লেবার সাপ্লায়ার-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার বেলা ১২টা সাত নাগাদ তারাতলার ব্রেস ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোড এলাকায় এই নির্মীয়মান গোডাউন বিশাল বিম নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রতিদিনের মতো যাঁরা কাজ করছিলেন। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। একের পর এক জখম ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

ঘটনার খবর পেয়েই ছুটে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল। এসে পৌঁছন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget