এক্সপ্লোর

Taratala Factory Collapse : 'ধ্বংসস্তূপের নীচে ৫০-৬০ জন', নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর বিপর্যয় তারাতলায়

Taratala Disaster : ঘটনা ঘটার পর ৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেছে। এখনও বহু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে ভেতর থেকে।

কলকাতা : তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়। ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ব্রেসব্রিজের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনের এই ছাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা রাকেশ সিংহ। তিনি বলেন, "৫০ থেকে ৬০ জন ভেতরে আছে। ৫-৬ জন মারা গেছে সেটা ওপরে আমরা দেখতে পাচ্ছি। এটা গাফিলতি হয়েছে। শম্ভু বেরা বলে যে আছে এখানকার, যে বানাচ্ছিলেন, তাঁকে এখনই গ্রেফতার করতে হবে। সব মৃত্যুর এফআইআর করে ভেতরে রাখতে হবে।" 

কীভাবে উদ্ধারকাজ ?

ঘটনা ঘটার পর ৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেছে। এখনও বহু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে ভেতর থেকে। এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। সেনা, জাতীয় বিপর্যয় বাহিনী একসঙ্গে রয়েছে। এর পাশাপাশি রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল। বিভিন্ন জায়গায় গ্যাস কাটার দিয়ে বিম কেটে ভেতরে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা হচ্ছে। অনেকেই এখনও আটকে রয়েছেন ভেতরে। কিন্তু, কী অবস্থায় তাঁরা রয়েছেন সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। আবার কোনও কোনও অংশে ভার্টিকাল ড্রিল করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ওপরের দিক থেকে নীচের দিকে যাওয়ার পথ তৈরির করার চেষ্টা চলছে। এভাবে ভেতরে ঢুকতে পারলে বিপর্যয়ের ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। সেইমতোই কাজ চলছে। 

ইতিমধ্যে ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এমনটাই খবর হাসপাতাল সূত্রের।

হাসপাতালে যাতে অতিরিক্ত ভিড় না হয় তা নিশ্চিত করতে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সেখানে চিকিৎসক থেকে নার্স, সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। একের পর এক অ্যাম্বুলেন্সে তারাতলা থেকে আহত শ্রমিকদের নিয়ে ঢুকছে হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাঁদের দ্রুত স্ট্রেচারে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওটি প্রস্তুত রাখা হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, তারাতলা থেকে এসএসকেএম পর্যন্ত যে রুট, সেই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসক এবং এসএসকেএমের আধিকারিকরা প্রতি মুহূর্তে আহতদের মনিটরিং করছেন। কার কী শারীরিক অবস্থা, কার কী প্রয়োজনীয়তা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা চরমে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Suvendu Adhikari: তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...
তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? মেচেদায় গিয়ে প্রশ্ন শুভেন্দুর
Kolkata Police | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। ABP Ananda LIVE
TMC News: ভেঙে খান খান 'কালীঘাট তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও | Rabindra Nath Ghosh | ABP Ananda
Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget