এক্সপ্লোর

Taslima Nasrin: পশ্চিমবঙ্গে 'লজ্জা' নাটক মঞ্চস্থ হতে বাধা? অভিযোগ তসলিমার, তৃণমূল বলল, 'ঘোলা জলে মাছ ধরার চেষ্টা'

Kolkata News: সোশাল মিডিয়া পোস্টে এই অভিযোগ তুলেছেন লেখিকা স্বয়ং।

কলকাতা: বাংলাদেশে অশান্তির আবহে, এরাজ্য়ে তসলিমা নাসরিনের লেখা উপন্য়াস অবলম্বনে নাটক বন্ধের অভিযোগ ঘিরে বিতর্ক। পশ্চিমবঙ্গে তাঁর 'লজ্জা' উপন্যাস অবলম্বনে তৈরি নাটকের মঞ্চস্থ হতে না দেওয়ার অভিযোগ।  সোশাল মিডিয়া পোস্টে এই অভিযোগ তুলেছেন লেখিকা স্বয়ং। যদিও, উদ্য়োক্তাদের দাবি, এক শিল্পী অসুস্থ থাকায় নাটক মঞ্চস্থ করা যায়নি। (Taslima Nasrin)

সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমা লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার 'লজ্জা' নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙা এবং হুগলির পাণ্ডুয়া নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দু'মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাটকের। আর আজ বলা নেই, কওয়া নেই, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু 'লজ্জা' ছাড়া। নবপল্লী নাট্যসংস্থা দিল্লিতে নাটকটি তিনবার মঞ্চস্থ করেছে। তিন বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল'। (Kolkata News)

তসলিমার বক্তব্য, 'পুলিশ জানিয়েছে, 'লজ্জা' মঞ্চস্থ হলে মুসলিমরা না কি দাঙ্গা বাধাবে। মুসলিমরা দাঙ্গা বাধাবে এই অজুহাত দেখিয়ে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল 'দুঃসহবাস', যেটি টেলিভিশনের আকাশ ৮ চ্যানেলে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। 'লজ্জা'র ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাধাবে আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাধাবে এই অজুহাত দেখিয়ে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল'। 

বাংলাদেশের অশান্তির আঁচ ইতিমধ্যেই এ রাজ্যে এসে পড়েছে। সেই আবহেই তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি নাটক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তসলিমা। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর থেকে পাণ্ডুয়ায় একটি ক্লাবের উদ্যোগে নাট্যোৎসব শুরু হচ্ছে।  ২৯ ডিসেম্বর 'লজ্জা' মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু শুধুমাত্র 'লজ্জা' নাটকটিই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তসলিমা। 

এবিপি আনন্দে তসলিমা বলেন, "লজ্জা নাটকটি করছে দিল্লির নবপল্লী নামের একটি নাট্য সংস্থা। পাণ্ডুয়ায় নাট্যমেলায় সেটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। গতকাল আমাকে জানানো হল। নাট্যমেলার উদ্যোক্তারা না কি জানিয়েছেন, স্থানীয় পুলিশ-প্রশাসন বলেছে নাটকটি হলে দাঙ্গা লাগবে। বন্ধ করতে বলা হয়েছে নাটকটি। গোবরডাঙাতেও না কি একই সমস্যা।"

যদিও পাণ্ডুয়ার ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দে এই অভিযোগ খারিজ করেছেন। তাঁর বক্তব্য, "আমাদের এক শিল্পীর শরীর অসুস্থ। আসতে পারছেন না। তাই এই নাটকটা পোস্টপোন করে আমরা অন্য নাটক দিয়ে দিয়েছি।" অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, প্রশাসনের তরফে কিছু বলা হয়েছে কি না জানি না। তাঁদের যা বলা হয়েছে, সেটাই জানালেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "কোনও রকম চাপ হয়ত এসেছে। রাজ্যের পক্ষে না হলে বিরোধিতা আসে। চাপসৃষ্টি করা হয় যাতে সেটা না হয়। কারণ মানুষ জেনে যাবে তো!" এর পাল্টা তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, "ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই বলছেন, একজন অসুস্থ হয়ে পড়ায় বাতিল করতে হয়েছে। তসলিমা নাসরিনকে অনুরোধ, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন।" হুগলি জেলার পুলিশও জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি তারা। গোবরডাঙা নাট্যোৎসবের উদ্যোক্তা আশিস দাসও জানিয়েছেন, ১৯ থেকে ২৫ ডিসেম্বরে 'লজ্জা' নাটক নেই। দ্বিতীয় ধাপে রাখা হয়েছে, ১ জানুয়ারি। এখনও ঘোষণা হয়নি। দ্বিতীয় ধাপের অনুষ্ঠান সূচি ঘোষণা করা হবে। এখানে নাটক বন্ধের কোনও ব্যাপার নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget