এক্সপ্লোর

West Midnapore News: ৫ জন পড়ুয়ার ৩ জন শিক্ষক, আরও নিয়োগ কেন? বিতর্কে মেদিনীপুরের শিশু শিক্ষা কেন্দ্র

Teacher Recruitment Controversy: খাতায়-কলমে পড়ুয়া-সংখ্যা ৫, তাদের জন্য ৩ জন শিক্ষিকা আগে থেকেই রয়েছেন। অভিযোগ, তার পরও আরও ১ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: খাতায়-কলমে পড়ুয়া-সংখ্যা (student) ৫ (5), তাদের জন্য ৩ জন শিক্ষিকা (teachers) আগে থেকেই রয়েছেন। অভিযোগ, তার পরও আরও ১ জনকে নিয়োগের প্রক্রিয়া (recruitment process) শুরু হয়েছে। এমন কেন, (purpose) প্রশ্ন তুলে সরব বিজেপি (BJP)। শূন্যপদ রয়েছে, তাই নিয়োগ। দাবি স্থানীয় কাউন্সিলারের (councillor)। তবে ঘটনা ঘিরে শিরোনামে মেদিনীপুর (Midnapore City) শহরের শহীদ ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্র।   

কেন হইচই?
মেদিনীপুর শহরের ৮ নং ওয়ার্ডের হবিবপুরে শহীদ ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে, বর্তমানে সেখানে মোটে পাঁচ জন পড়ুয়ার নাম রয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, কদিন আগেও শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা ছিল ২০। তবে আপাতত ৫ জনেরই নাম রয়েছে পোর্টালে। এদের জন্য বর্তমানে ৩ জন শিক্ষিকাও রয়েছেন। তাঁদের মধ্যে শিপ্রা চট্টোপাধ্যায় নামে এক শিক্ষিকা চলতি মাসেই অবসর নেবেন।  আর তার মধ্যে শিশু শিক্ষা কেন্দ্রের জন্য আরও ১ জনকে নিয়োগের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলার। কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব এই নিয়োগ নিয়েই প্রশ্ন তুলছেন। তাঁদের দাবি, এখন মাত্র ২ জন পড়ুয়া এই কেন্দ্রে লেখাপড়া করতে আসে। এক জন শিক্ষিকা অবসর নিলেও তাদের জন্য ২ শিক্ষিকা থাকবেন। এই অবস্থায় আরও নিয়োগের কী প্রয়োজন? বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। তার মাঝে এই ধরনের ঘটনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক কুহেলি দত্ত। পাল্টা ব্যাখ্যা দিয়েছে প্রশাসনও।

কী ব্যাখ্যা?
মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ইন্দ্রজিৎ পানিগ্রাহী বললেন, 'ওই শিশু শিক্ষা কেন্দ্রের ৪ জন শিক্ষকের মধ্যে এখন ৩ জন রয়েছেন। ২০২০ সালের ২৪ ডিসেম্বর ১ শিক্ষিকা মারা যান। পড়ুয়া কম থাকুক বা বেশি, সেটা বড় বিষয় নয়... কিন্তু আমরা সব সময় চাইছি যারা স্কুলছুট, যারা সরকারি স্কুলে যেতে পারছে না,তাদের এই জায়গায় নিয়ে এসে পঠন পাঠানের সুযোগ সুবিধা করে দিতে। তা হলে আমাদের বাংলার উন্নতি হবে।...আমরা নিয়ম নীতি মেনেই করছি।' মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরাও জানান, শিশু শিক্ষা কেন্দ্র বা আইসিডিএস কেন্দ্রগুলিতে নিয়োগ প্রক্রিয়া সরকারি নির্দেশিকা মেনেই হয়েছে। যদিও কুহেলি দত্তের বক্তব্য, 'আর শিক্ষিকার প্রয়োজন নেই। যদি এটা উনি করতে চান,তা হলে আমাদের ভাবতে হবে যে এর পিছনে কোনও উদ্দেশ্য আছে বা কোনও স্বার্থ কাজ করছে। ...এক্ষেত্রে আমরা বলব যে জন সাধারণের টাকা নয়ছয় হচ্ছে এবং আগামী দিনে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।' জেলা তৃণমূল সভাপতির পাল্টা, 'বিজেপি চায় না যে কোথাও কর্মসংস্থান হোক। আর কর্মসংস্থানের মানসিকতাও নেই, ইচ্ছাও নেই।'
সব মিলিয়ে শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের জোরাল রাজনৈতিক তরজা মেদিনীপুর শহরে। 

আরও পড়ুন:'তৃণমূল উপ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হামলা', ক্যানিংকাণ্ডে বিস্ফোরক তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget