এক্সপ্লোর

SSC Teachers Protest: 'কোনও ভলান্টিয়ার সার্ভিস দেব না, উচ্চ শিক্ষিত হয়েও রাস্তায় বসতে হচ্ছে', বিক্ষোভ চাকরিহারাদের

চাকরিহারাদের বক্তব্য, 'আমাদের একটাই দাবি যোগ্য-অযোগ্য আলাদা করতে হবে। আমাদের নিয়োগে পুনর্বহাল করতে হবে।'

কলকাতা: এসএসসি ভবনের সামনে বিক্ষোভ-প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের। রাস্তাতেই আন্দোলনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। এদিন সকাল থেকেই জড়ো হয়েছিলেন চাকরিহারারা। প্রথমে অবস্থানে বসেছিলেন তাঁরা। প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল পরে চাকরিহারা শিক্ষকদের তরফে বলা হয় পুলিশের দাবি মানতে নারাজ তাঁরা। এরপর তাঁরা রাস্তার উপর বসে পড়েন। এসএসসি দফতরের সামনে থেকে প্রতিবাদকারী শিক্ষকদের দাবি, যতক্ষণ না তালিকা প্রকাশ করা হবে, ততক্ষণ তাঁরা সেখানেই বসে থাকবেন। এই আন্দোলন চালিয়ে যাবেন। 

চাকরিহারাদের বক্তব্য, 'আমাদের একটাই দাবি যোগ্য-অযোগ্য আলাদা করতে হবে। আমাদের নিয়োগে পুনর্বহাল করতে হবে। আমরা কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নই, টাকা পয়সাও দিইনি। আমাদের স্বসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে। কোনও ভলান্টিয়ার সার্ভিস দেব না। অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিলাম। কেন স্বেচ্ছাশ্রম দেব? আমাদের কাছে ভ্যালিড ওএমআর শিট আছে। এরপর সরকার কী করবে সেটা তাঁরা বুঝে নিক।'                                         

এসএসসি ভবনে আন্দোলনরত শিক্ষকদের দাবি, 'সার্টিফায়েড মিরর ইমেজ কপি প্রকাশ করা হোক। এর মাধ্যমেই যোগ্য ও অযোগ্যদের পৃথক করা যাবে। আমরা এখানে সকলে উচ্চশিক্ষিত হয়েও রাস্তায় বসেছি। আমাদের মান সম্মান ফেরত দেওয়া হোক।' 

এদিকে চাকরিহারাদের নিয়ে আজ এসএসসি ভবনে যান বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বিকাশভবনে যাওয়ার কথা ছিল। তবে কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এদিন আর বিকাশভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি প্রাক্তন বিচারপতি।                                                    

অন্যদিকে, কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা করা হল। বেনজির ঘটনার সাক্ষী হল শহর। ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা করেন চাকরিহারারা। এরপর পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম বেধে যায়। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা চাকরিহারাদের, এমনকী খেতে হয় পুলিশের লাথিও। টেনে হিঁচড়ে চাকরিহারাদের সরাল পুলিশ। লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারারা। ন্যায়-বিচার দিতেই হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের। কসবায় DI অফিসে ধুন্ধুমারের ঘটনায় জখম ৩ পুলিশ, খবর সূত্রের। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget