এক্সপ্লোর

Teachers Protest: আপাতত নয় কড়া পদক্ষেপ, ২ শিক্ষককে থানায় যাওয়ার নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: পুলিশি অতিসক্রিয়তায় অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা

কলকাতা: কাল সকালে ২ শিক্ষক নেতাকে থানায় যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের আশ্বাসের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, '২জনের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নেবে না পুলিশ।' ২ শিক্ষক নেতা (Teachers Protest) ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনারকে থানায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টায় তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষকদের অবস্থান নিয়ে প্রাথমিকভাবে একটি প্রস্তাবও দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

গত বৃহস্পতিবার, বিকাশভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের লাঠিপেটা করে, গলাধাক্কা দিয়ে সরায় পুলিশ। পুলিশের মারে রক্তাক্ত হন শিক্ষক-শিক্ষাকর্মীরা। শুধু শিক্ষকদের লাঠিপেটা আর গলাধাক্কা দেওয়াই নয়, তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানোর ঘটনায়, আন্দোলনকারী চাকরিহারা শুক্রবার জামিন অযোগ্য-সহ ১৫টি ধারায় মামলা রুজু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধর, সরকারি কর্মচারীদের আটকে রাখা, আক্রমণ চালানো, এমন একাধিক ধারায় বিধাননগর উত্তর থানায় মামলা রুজু করা হয়। ১৭ জন চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট। গত সোমবার ও বুধবার, বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারীকে। নোটিসে এও উল্লেখ করা হয়, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। যদিও এরপর চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধে মামলার তদন্তভার গিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে। 

এদিনের শুনানিতে দুই শিক্ষক নেতার আইনজীবী প্রশ্ন করেন, আন্দোলনস্থলে প্রায় দেড় হাজার শিক্ষক ছিলেন, কেন তার মধ্যে বেছে বেছে তাঁদেরই ডেকে পাঠানো হল? পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, আন্দোলনের নামে যে কর্মকাণ্ড শিক্ষকরা করেছেন তাতে তাঁরা কি আদৌ কোনও শিক্ষকের মতো আচরণ করেছেন। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, শিক্ষকদেরও মাথায় রাখতে হবে যে তাঁরা শিক্ষক। পাশাপাশি এদিন কলকাতা হাইকোর্টের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, বিকাশ ভবনের সামনে আন্দোলন না করে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ৫০ থেকে ১০০জন সেন্ট্রাল পার্কে থাকুন, সরকারি কর্মী যেন আহত না হন।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget