এক্সপ্লোর

Murshidabad: বোর্ড গঠনের আগে চরম উত্তেজনা! রানিনগরে জারি ১৪৪ ধারা

Murshidabad News:বেলা ১২টা নাগাদ রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শুরু হবে।

মুর্শিদাবাদ: পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) স্থায়ী সমিতি গঠন ঘিরে মুর্শিদাবাদের রানিনগরে উত্তেজনা চরমে। প্রশাসনের তরফে রানিনগর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেলা ১২টা নাগাদ রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় অংশ নেবেন রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৭ জন সদস্য, ৯ জন পঞ্চায়েত প্রধান, ৩ জন জেলা পরিষদ সদস্য, ২ জন বিধায়ক ও একজন সাংসদ। উপস্থিত থাকবেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন ও জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাক এবং মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তৃণমূল সাংসদ বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। ফলে তাঁর আসা অনিশ্চিত। অন্যদিকে, গতকালই ২ কংগ্রেস (Congress) 
সদস্য যোগ দিয়েছেন তৃণমূলে। (TMC) পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি থানা ভাঙচুরের অভিযোগে পুলিশি হেফাজতে রয়েছেন। এছাড়াও, একাধিক বাম-কংগ্রেস সদস্যের বিরুদ্ধে FIR রয়েছে। ফলে স্থায়ী সমিতিতে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা প্রবল।

২৭ আসনবিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে, বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে। সোমবার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন। তার আগে, রবিবার, দলবদলের জেরে তৃণমূলের পক্ষে সংখ্য়াটা বেড়ে হয়েছে ১৫। আর বাম-কংগ্রেস জোটের সংখ্যা কমে হয়েছে ১২।

ভাইরাল ভিডিওয় শোরগোল:
'প্রশাসন চাপ দিচ্ছে, বড়বাবু বলছে তৃণমূলে যোগ দিতে হবে' রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলির ভাইরাল ভিডিওতে শোরগোল। এমনিতেই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে মুর্শিদাবাদের রানিনগরে উত্তেজনা চরমে। প্রশাসনের তরফে রানিনগর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

এই রানিনগর ২ পঞ্চায়েত সমিতির ভোটাভুটির আগে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তারপরেও কমেনি উত্তেজনা।  শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর, থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলা হয়। ওই ঘটনায় বাম-কংগ্রেসের ৩৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।   

এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী তোপ দাগেন রাজ্য প্রশাসন, পুলিশ ও তৃণমূলের দিকে। পুলিশকে দিয়ে জোর করে, চাপ দিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের কুদ্দুস আলির অভিযোগের প্রসঙ্গ তুলেই রাজ্য প্রশাসনকে আক্রমণ অধীরের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি প্রদেশে কংগ্রেস সভাপতির।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সংক্রমণ! ডেঙ্গি-উদ্বেগ উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget