এক্সপ্লোর

Kuntal Ghosh : মাত্র দেড় মাস আগে হওয়া TET র OMR শিটও কুন্তলের বাড়িতে ! এখনও সক্রিয় চাকরি বিক্রির চক্র?

TET 2022 OMR Sheet : এত সমালোচনার পরও কি অর্থের বিনিময়ে চাকরি বিক্রির চক্র রমরমিয়ে চলছে? এখনও চক্র নির্ভয়ে কাজ করছে?

সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে ২০২২-এর টেটের ওএমআর শিট। সূত্রের দাবি, আরটিআই করে এগুলো পাওয়ার দাবি করেছেন কুন্তল। আর, এনিয়েই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কী করে কুন্তলের কাছে OMR শিট এবং অ্যাডমিট কার্ড গেল? তা ED-কে ডেকে জিজ্ঞাসা করব।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের। রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রায় ২০০টি OMR শিট পাওয়া গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয হল, ED সূত্রে দাবি, এর মধ্য়ে মধ্যে রয়েছে ২০২২ সালের TET-এর ৩০টি OMR শিটও। অর্থাৎ মাত্র দেড় মাস আগে যে টেট হয়েছে, তারও OMR শিট। আর তাই জোরাল প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি নিয়ো এত তোলপাড়, এত তদন্ত, এত গ্রেফতার, এত প্রতিবাদ, এত সমালোচনার পরও কি অর্থের বিনিময়ে চাকরি বিক্রির চক্র রমরমিয়ে চলছে? এখনও চক্র নির্ভয়ে কাজ করছে? এত ভরসা তারা পাচ্ছে কোথা থেকে ?

আরও পড়ুন :

 'আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব' কাকে হুঁশিয়ারি বিচারপতির


সূত্রের দাবি, OMR শিটের বিষয়ে প্রশ্ন করা হলে, যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল দাবি করেন, RTI-করে এই OMR শিটগুলো বের করেছি। তখন কুন্তলকে জিজ্ঞাসা করা হয়, কেন RTI-করে এতগুলো OMR শিট বের করেছেন? সূত্রের দাবি এবিষয়ে কোনও উত্তর দেননি ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল।

ইডি সূত্রে দাবি, RTI করার কোনও প্রমাণ আছে কি না, তাও কুন্তলের কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, এ বিষয়েও তিনি কোনও সদুত্তর দেননি বলে সূত্রের দাবি। এই অবস্থায় ED-র অফিসাররা মনে করছেন, তদন্তকে বিভ্রান্ত করতেই RTI-এর কথা বলছেন কুন্তল। এই অবস্থায়, এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কী করে কুন্তলের কাছে OMR শিট এবং অ্যাডমিট কার্ড গেল? তা ED-কে ডেকে জিজ্ঞাসা করব।

তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয়, ' আমরা বিস্মিত। নিরাপত্তা নিশ্চিত করার এত চেষ্টা করার পরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। কুন্তল ঘোষের কাছ থেকে ১৮৯টি OMR শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। আমরা OMR শিটের কপি পরীক্ষার্থীদের দিয়েছি। কারণ, যখন ফলাফল বের হবে, তখন যেন প্রার্থীরা উত্তর যাচাই করতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলো জেরক্স করে কাউকে দেন, আমরা কি করতে পারি? আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ' 

তখন বিচারপতি বলেন, ' কিছু দালাল এখনও চাকরি বিক্রির চেষ্টা করছে, আর কিছু দালাল তাদের আড়াল করার। ' 
ইডি সূত্রে দাবি, যে সব চাকরি প্রার্থীর OMR-শিট পাওয়া গেছে, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি, তাপস মণ্ডলের দেওয়া ৩৮৫ জনের তালিকার সঙ্গেও এই নামগুলির মিল আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

 

সেরা শিরোনাম

Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget