এক্সপ্লোর

Abhijit Gangopadhyay : 'আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব' কাকে হুঁশিয়ারি বিচারপতির

Justice Abhijit Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ' কারা বসে রয়েছে পর্ষদে? কী করে দুর্নীতি হয়? '

সৌভিক মজুমদার, রঞ্জিত হালদার, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) বাড়ি থেকে TET-এর OMR শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে।

সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে হাইকোর্টে জানানো হয় যে, 'কুন্তলের বাড়ি থেকে পাওযা গেছে ১৮৯টি ওএমআর ( OMR )শিট'। আদালতে একথা জানান পর্ষদের আইনজীবী। এরপরই এনিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay ) ।

তিনি বলেন, ' কিছু দুষ্কৃতী কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কী হচ্ছে এটা?  '  বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ' 
কারা বসে রয়েছে পর্ষদে? কী করে দুর্নীতি হয়? ' অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন বিচারপতি। ' কেউ নিজে কিছু করবে না। আবার, আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। ' 

এরপরই পর্যবেক্ষণে বিচারপতি বলেন, ED-র কাছে আমি এই ১৮৯ জনের নাম এবং রোল নম্বর জানতে চাই। ED-কে হলফনামা দিয়ে, এই ১৮৯ জনের নাম আর রোল নম্বর জানাতে হবে। বিচারপতি আরও বলেন, ' আগামী ২৫ বছর তাঁরা যেন কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না পারেন, তার ব্যবস্থা আমি করব। এত সাহস হয় কী করে? এরা কারা? আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব। চাষ করে খাবে। ' 

আরও পড়ুন :

'স্কুলে চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন' জেরায় স্বীকার কুন্তলের



ED চাইলে, এই ১৮৯ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা তুলেছেন? এই প্রশ্নের উত্তরে প্রায়ই নতুন নতুন নাম নিচ্ছেন হুগলির ধৃত যুব তৃণমূল নেতা, যা ধন্দে ফেলছে ইডি-র গোয়েন্দাদের। সূত্রের খবর, বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন রকম বয়ান তদন্তকারীদের সামনে ধোঁয়াশা তৈরি করছে।

অন্যদিকে আবার খোঁজ মিলল গোপাল দলপতির। আর খোঁজ পেতেই মঙ্গলবার হাজিরার নির্দেশ দিল ইডি। দুপুর ২টো নাগাদ ফোন করে গোপাল দলপতি জানান তিনি কলকাতাতেই আছেন। বলেন, কুন্তল ঘোষ যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ইডি সূত্রে খবর, নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতf নিয়োগ দুর্নীতির মামলায় আচমকা সামনে আসে এই গোপাল দলপতির নাম। এই নাম সামনে আনেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget