এক্সপ্লোর

SSC Update: এসএসসি-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসএসসি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় হাইকোর্ট। রিপোর্ট জমা না পড়ায় এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ।

কলকাতা: এসএসসি-র (SSC) চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। আগামীকাল সকাল ১০.৩০-এ সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসএসসি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় হাইকোর্ট। রিপোর্ট জমা না পড়ায় এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ। এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 

SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় ফের তলব করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে হাইকোর্টে তলব করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। ২০১৬-য় নবম দশমের ভূগোলের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৭ই জুন SSC-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। ১৬ই জুন, SSC’র তরফে একটি রিপোর্ট দেওয়া হয় কিন্তু, তা অসম্পূর্ণ থাকায়, ফের রিপোর্ট তলব করেন বিচারপতি।

কিন্তু SSC জানায়, সিবিআই হেফাজতে রয়েছে সার্ভার রুম। তাই ডেটা সংগ্রহ করা যাচ্ছে না। যদিও এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত। তাই আগামীকাল তলব করা হয়েছে SSC-র চেয়ারম্যানকে। আজও রিপোর্ট দিতে পারেনি। 

সম্প্রতি এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযানে নামে সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই শুরু হয় পদক্ষেপ। গত বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের (wbbse) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। 

সূত্রে খবর, বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

SSC মামলায় তদন্তের স্টেটাস রিপোর্ট: উল্লেখ্য, গতকালই কলকাতা হাইকোর্টে SSC ও TET মামলায় তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা  হাইকোর্টে পৌঁছন। সূত্রের খবর, তদন্তে কী কী উঠে, কোন পথে তদন্ত হয়েছে, এ সম্পর্কেই হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেন সিবিআই।  

এজলাস বদল: চলতি মাসেই এজলাস বদল হয় SSC-র কিছু মামলার। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, SSC সংক্রান্ত নতুন মামলা হলে তার শুনানির যায় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। দুর্নীতি সংক্রান্ত বর্তমান কিছু মামলার শুনানি চলবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসেই।

আরও পড়ুন: Debangshu Bhattacharya : দ্রৌপদীকে Z+ নিরাপত্তা, যশবন্তের নয় কেন, প্রশ্ন তুললেন দেবাংশু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget