এক্সপ্লোর

Firhad Hakim: শহরের সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার

Hookah Bar Closed: ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম’।

কলকাতা: শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম’। সেই কারণে হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন মেয়র। 

ইদানিং বেশকিছু রেস্তোঁরায় হুক্কা বারের রমরমা শুরু হয়েছে। তবে সেই লাইসেন্স শীঘ্রই বাতিল করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেয়র। কিছুুদিনের মধ্যেই পুরসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এরপরই পুলিশ এবং পুরসভার যৌথ উদ্যোগে চলবে অভিযান।

কী বললেন মেয়র: শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'রেস্তোঁরায় রেস্তোঁরায় হুক্কা বার রয়েছে। সেখানে হুক্কায় এক প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই ব্যবসা মানুষের ক্ষতি করছেট। এদিন ফিরহাদ হাকিম জানান, আর কোনও রেস্তোঁরাকে হুক্কাবার চালানোর লাইসেন্স দেওয়া হবে না। ইতিমধ্যেই যাদের দেওয়া রয়েছে, সেগুলিও বাতিল করে দেওয়া হবে বলে। এদিন মেয়র আরও জানিয়েছেন, 'পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।’

শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের। শীঘ্রই প্রকাশ করা হবে হুক্কাবার বন্ধের বিজ্ঞপ্তি। 

এ ছবি আর দেখা যাবে না কলকাতায়!শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সঙ্গে ধোঁয়ায় সুখটান! গত কয়েক বছরে কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছিল হুক্কা বার!এবার সেগুলিই বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। 

কিন্তু কেন? মেয়রের দাবি,খারাপ রাসায়নিক ব্যবহারের ফলে শরীরে ক্ষতি হচ্ছে। এমনকি, হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানো হচ্ছে বলেও, অভিযোগ আসছে। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলছেন, পুরসভা মনে করেছে করছে ঠিক আছে। কিন্তু মদের দোকান খুলে দিচ্ছে, এটাতে মনে হচ্ছে না যে এটাতে সমাজ নষ্ট হচ্ছে। হুক্কা বার বন্ধে নজরদারি চালাতে পুলিশের সঙ্গেও কথা বলেছেন মেয়র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget