এক্সপ্লোর

West Burdwan News: নর্দমায় পরিণত নদী, সংস্কারের মাঠে নামল আসানসোল পুরসভা

West Burdwan: দেখে মনে হবে, বড় কোনও নালা। আসলে এ হল নদী। পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসোল এলাকা দিয়ে বয়ে গিয়েছে এই গাড়ুই নদী, বুজতে বুজতে যা এখন কার্যত নালায় পরিণত হতে চলেছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ইস্তেহারে ঘোষিত গাড়ুই নদী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে মাঠে নেমে পড়ল আসানসোল পুরসভা। কার্যত নর্দমায় পরিণত হওয়া নদীর পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র বিধান উপাধ্যায়। আসানসোলবাসীকে বর্ষার জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে গাড়ুই নদী সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপির দাবি, পুরোটাই নাটক। 

দেখে মনে হবে, বড় কোনও নালা। আসলে এ হল নদী। পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসোল এলাকা দিয়ে বয়ে গিয়েছে এই গাড়ুই নদী, বুজতে বুজতে যা এখন কার্যত নালায় পরিণত হতে চলেছে। যা অবস্থা, তাতে একে খালও বলা যায় না এখন! 

শুক্রবার সেই ক্ষয়িষ্ণু নদী ঘুরে দেখেন আসানসোল পুরসভার নতুন মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। তাঁদের সঙ্গে নদী এলাকা পরিদর্শন করেন আসানসোল পুরসভার ইঞ্জিনিয়াররা। 

এবার পুরভোটে আসানসোলে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের প্রথমেই ছিল গাড়ুই নদী সংস্কারের কথা। কারণ শিল্পশহরের এই গাড়ুই নদীই হল জলনিকাশি ব্যবস্থা সচল রাখার লাইফ লাইন।  অথচ সেই নদীই এখন অস্তিত্ব সঙ্কটে ভুগছে। 

অভিযোগ নদীপাড় দখল করে চলছে একের পর এক বসতি স্থাপন। সেই সঙ্গে নদী এলাকায় গড়ে উঠছে অবৈধ নির্মাণ। 

আসানসোল, কল্যাণপুরের বাসিন্দা অনিমেষ দাসের কথায়, দুপাশে জবরদখল হবার কারনেই এলাকায় বন্যা হয়েছে। আশপাশের আবাসন থেকে যাবতীয় বর্জ্য এসে মিশছে নদীর জলে। 

গত বছর বর্ষায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় আসানসোলের বিস্তীর্ণ এলাকা। তার কারণ হিসেবে গাড়ুই নদীর এই দুরবস্থাকেই দায়ী করা হয়। পুরভোটে আসানসোলে ক্ষমতা ধরে রাখার পর এবার নদী সংস্কারে জোর দিচ্ছে তৃণমূলের বোর্ড। 

আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ের কথায়, নদীর বেশ কিছু অংশ সংকীর্ণ হয়ে গেছে। দেখা হবে নদীর জমি কতটা। সেটা যদি দখল হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবেই হোক আসানসোলবাসীকে বর্ষার জলকষ্ট থেকে মুক্তি দেওয়াই হচ্ছে লক্ষ্য।

জবরদখল আর ভোটব্যাঙ্কের রাজনীতির শেকল কেটে নদী সংস্কার কতটা হয় সেটাই এখন দেখার। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget