এক্সপ্লোর

Javed Samim: 'রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক' জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম

'অশান্তির অভিযোগে ২০০-রও বেশি গ্রেফতার। অশান্তিপ্রবণ এলাকায় পুলিশের টহলদারি চলছে। এখনও পর্যন্ত ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে'।

কলকাতা: রাজ্যের (West Bengal) পরিস্থিতি স্বাভাবিক। অশান্তির অভিযোগে ২০০-রও বেশি গ্রেফতার। অশান্তিপ্রবণ এলাকায় পুলিশের টহলদারি চলছে। এখনও পর্যন্ত ৪২টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজ্য পুলিশ তত্পর।’ সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের (Javed Samim)। 

 

কেন্দ্রীয় বাহিনীর সাহায্য: পয়গম্বর (Prophet) মন্তব্যে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় বিক্ষোভ-প্রতিবাদ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই প্রসঙ্গে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) তরফে জানিয়ে দেওয়া হল যে রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে।

হাইকোর্টের মন্তব্য: পয়গম্বর-মন্তব্য বিতর্কে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা হয়। অশান্তি নিয়ন্ত্রণে সেনা অথবা আধা সেনা মোতায়েনের দাবিতেও মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টের তরফে বলা হয়, ‘যদি মনে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে’। এদিন রাজ্যের রিপোর্ট তলব করে এমন মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।

শান্ত হচ্ছে পাঁচলা, এখনও থমথমে ধূলাগড়: উল্লেখ্য, পয়গম্বর সম্পর্কে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তির পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে হাওড়ার (Howrah) পাঁচলা (Panchla)। আজ সকালে দেখা গেল, পাঁচলা বাজার এলাকায় বিক্রেতাদের দোকান খুলতে অনুরোধ করছে পুলিশ (Howrah City Police)। ক্রেতাদের দাবি, টানা দোকানপাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। খাবার জোটাতেই সমস্যায় পড়েছেন। তবে এখনও ছবিটা বদলায়নি ধূলাগড়ে। পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে সেখানেও।

ধূলাগড়ে (Dhulagarh) এখনও বন্ধ বাজার, দোকানপাট!  অশান্তির কারণে সেখানে এখনও বন্ধ বাজার, দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশ নিরাপত্তা না দিলে তাঁরা দোকান খুলবেন না। ব্যবসায়ীদের দাবি, একটি দোকানের চালে তাজা বোমা পড়ে রয়েছে। এখনও তা সরায়নি প্রশাসন।

আরও পড়ুন: Calcutta High Court: ‘যা ঘটেছে, তা ঘটা উচিত হয়নি, রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে’, মন্তব্য কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget