এক্সপ্লোর

Bus Service Resume: কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ বাস কর্মীদের, ডিপো থেকে রওনা দিচ্ছে একের পর এক বাস

দুর্গাপুর ডিপোয় কাজে যোগ দিয়েছেন ১৯৮ জন অস্থায়ী বাস কর্মী। বাঁকুড়া ডিপোতেও অচলাবস্থা কেটেছে।

কলকাতা: পুজোর মুখে একসপ্তাহ ধরে ভোগান্তির পর, গতকালই প্রত্যাহার করা হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতি। দুর্গাপুর ডিপো থেকে শুরু হয়েছে বাস চলাচল। গতকাল সন্ধেয় প্রথমে পুরীগামী সরকারি বাস ছাড়ে। সকাল থেকে কলকাতা-সহ অন্য জেলার উদ্দেশে রওনা দিচ্ছে একের পর এক বাস। দুর্গাপুর(Durgapur) ডিপোয় কাজে যোগ দিয়েছেন ১৯৮ জন অস্থায়ী বাস কর্মী। বাঁকুড়া (Bankura) ডিপোতেও অচলাবস্থা কেটেছে। শুরু হয়েছে বাস চলাচল। ডিপো সূত্রে খবর, আগের মতো প্রতিদিন বিভিন্ন রুটে ৩০টি বাস চলবে। কাজে যোগ দিয়েছেন অধিকাংশ অস্থায়ী পরিবহণ কর্মী। 

এক সপ্তাহ ধরে যাত্রীদের চরম ভোগান্তির পর, অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন SBSTC’র অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সন্ধেয় এই ঘোষণার পর, কিছু বাস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কিন্তু, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে কতদিনে? যাত্রীদের প্রশ্ন সেটাই।

সাত, সাতটাদিন ধরে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির পর, অবশেষে উঠল SBSTC’র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। পুজোর মুখে হাঁফ ছেড়ে বাঁচলেন হাজার হাজার যাত্রী। পুজোর মুখে অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে, মুখ থুবড়ে পড়েছিল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একাধিক রুটের পরিষেবা। প্রায় এক সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ থাকায় হাহাকার পড়ে যায় যাত্রীদের মধ্যে। 

অনেক জায়গায় কর্মবিরতি চলে, তৃণমূলেরই শ্রমিক সংগঠন INTTUC’র পতাকা ও ব্যানার নিয়ে। সোমবার আন্দোলনকারীদের কিছু দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এরপর মঙ্গলবার সন্ধে সাড়ে ছ’টায় দুর্গাপুরে SBSTC’র সদর দফতরে, আন্দোলনকারীরা কর্মবিরতি তোলার কথা ঘোষণা করেন। কর্মবিরতি উঠে যাওয়ার পর, মঙ্গলবার রাতেই দুর্গাপুর থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় একটি বাস। 

এখন কর্মবিরতি প্রত্যাহারের পর যাত্রীদের প্রশ্ন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে? প্রত্যেক অস্থায়ী কর্মীর ২৬ দিনের অ্যাটেন্ডেন্স, সমকাজে সমবেতন, সবেতন ছুটি মঞ্জুর, ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধির মতো দাবি নিয়ে কর্মবিরতি চালাচ্ছিলেন SBSTC’র অস্থায়ী কর্মীরা। দিঘা থেকে দুর্গাপুর হয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল প্রায় রাজ্যজুড়ে। সাতদিন পর তা উঠলেও, এতদিন বন্ধ থাকা পরিষেবা কি সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে? বুধবার সকাল থেকেই কি সমস্ত বাস চলবে? আপাতত সেদিকেই তাকিয়ে এক সপ্তাহ ধরে ভোগান্তির শিকার যাত্রীরা।

আরও পড়ুন: Forensic Recruitment: শূন্যপদে নিয়োগ হয়নি কেন, আদালতে প্রশ্নের মুখে রাজ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget