এক্সপ্লোর

Sweet Theft: দোকানের দেওয়াল কেটে জিনিস চুরি, পালানোর আগে দেদার ল্যাংচা আর রসগোল্লা খেয়ে গেল চোরেরা!

District News Update: দোকানে ঢুকে নগদ টাকা নিয়ে পালায় চোরের দল, পাশাপাশি খেয়ে যায় রসগোল্লা আর ল্যাংচা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায় একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি।
  • দেওয়াল কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি।
  • মিষ্টির দোকানে চুরির পর রসগোল্লা ও ল্যাংচা খেয়ে পালায় চোর।
  • ঘটনায় এলাকায় চাঞ্চল্য, পুলিশের তদন্ত শুরু হয়েছে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: চুরি তো হলোই, পাশাপাশি পেট ভরে মিষ্টি খেয়ে গেল চোর! ভাতার থানা এলাকায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, দেওয়াল কেটে পর পর ২টি দোকানে চুরি হয়েছে একই রাতে। পাশাপাশি ২টি দোকানে দুঃসাহসিক চুরি, নগদ টাকা, লক্ষাধিক টাকার ইলেকট্রিক সামগ্রী নিয়ে পালাল চোর। পাশাপাশি, মিষ্টির দোকানে চুরির পরে, চোরের দল খেয়ে গেল ল্যাংচা আর রসগোল্লা! ঘটনাটি ঘটেছে ভাতার থানা এলাকায় শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পাশাপাশি ২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ২টি দোকানেই দেওয়াল কেটে প্রবেশ করেছিল চোরেরা।

জানা যাচ্ছে, শিবদা বাসস্ট্যান্ড এলাকায়, ব্যবসায়ী দেবাশিস মন্ডলের ইলেকট্রিক সামগ্রী বিক্রির দোকানে গতকাল রাতে চুরির ঘটনা ঘটে। দোকানের পিছন দিকের দেওয়াল কেটে, লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজার এবং নগদ কিছু টাকা চুরি করে নিয়ে চলে যায় চোরের দল, এমনটাই অভিযোগ ব্যবসায়ীর। এই দোকানের পাশেই রয়েছে, রাম ঘোষের দোকান। পেশায় তিনি একজন মিষ্টি ব্যবসায়ী। তাঁর অভিযোগ, দোকানে বেশ কিছু নগদ টাকা ছিল তাঁর। পাশাপাশি মজুত ছিল, ল্যাংচা আর রসগোল্লার মতো মিষ্টি। দোকানে ঢুকে নগদ টাকা নিয়ে পালায় চোরের দল, পাশাপাশি খেয়ে যায় রসগোল্লা আর ল্যাংচা।

একই রাতে, পাশাপাশি ২টি দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান থেকে শুরু করে সাধারণ পরিবার, প্রত্যেকেই বাড়তি সতর্কতা নিচ্ছেন। যেহেতু চুরির এখনও কিনারা হয়নি, সেই কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

কিছুদিন আগে, এইরকমই অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল গুসকরায়। ঘটনাটি ঘটেছে গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায়। পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাণা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরা এলাকারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে, চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়, পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গিয়েছে! ফলে গোটা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি চর্চাও শুরু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget