এক্সপ্লোর

TMC Delhi Chalo : বাস এলেই দিল্লি রওনা দিতে হবে, সারা রাত ডিম-ভাত রান্না নেতাজি ইন্ডোরে, তৈরি ৩-৪ হাজার মানুষ

TMC’s Delhi protest : খাওয়াদাওয়া সেরে তড়িঘড়ি তৈরি হচ্ছেন তৃণমূল কর্মীরা। দলীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলেই বাস চেপে রওনা দেবেন দিল্লির উদ্দেশে।  

শিবাশিস মৌলিক, কলকাতা : বাংলার পাওনা বকেয়া আদায় করতে ৩-৪ হাজার লোক নিয়ে দিল্লিযাত্রা ( TMC Delhi Dharna ) শুরুর ঠিক আগের দিন, তৃণমূলের ( TMC )  চাহিদা মতো বিশেষ ট্রেন দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। আর তাই বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের এই দিল্লি চলো অভিযান। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর  দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। গতকাল থেকেই দফায় দফায় নেতাজি ইন্ডোরে এসে পৌঁছেছেন ১০০ দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না-পাওয়া মানুষ। তৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত। পাওয়া যাচ্ছে না ট্রেন, তাই প্রস্তুত বাস। সূত্রের খবর প্রায় ১০০ টি বাস তৈরি হয়েছে তাঁদের জন্য। জেলায় জেলা থেকে তৃণমূল কর্মীরা এদিন রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

তৃণমূল সূত্রে খবর, দিল্লি-যাত্রার জন্য প্রায় ১০০টি বাস নেওয়া হচ্ছে। নেতাজি ইন্ডোরে সকাল সকাল প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্মীদের। বিভিন্ন জেলা অনুযায়ী বাস বরাদ্দ করা হয়েছে।  যে কোন সময় আসতে পারে বাস। তাই সকাল সকাল প্রস্তুত হচ্ছেন কর্মীরা। সারা রাত ধরে রান্না হয়েছে নেতাজি ইন্ডোরে। মেনুতে রয়েছে, ভাত-ডাল-তরকারি, ডিম। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে তোড়জোড়। খাওয়াদাওয়া সেরে তড়িঘড়ি তৈরি হচ্ছেন তৃণমূল কর্মীরা। দলীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলেই বাস চেপে রওনা দেবেন দিল্লির উদ্দেশে।  

শুক্রবার পূর্ব রেলের তরফে আধিকারিক শেখ আল্লারাখার সই করা চিঠিতে IRCTC-র ইস্টার্ন জোনের গ্রুপ জেনারেল ম্যানেজারকে লেখা হয়, ৩০ সেপ্টেম্বর, শনিবার, বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেই অনুযায়ী রেক এই মুহূর্তে অমিল।  IRCTC-কে পাঠানো পূর্ব রেলের আধিকারিকের রেক অমিলের চিঠি এবং তৃণমূলের তরফে রেক চেয়ে করা আবেদনপত্রের ইমেলের স্ক্রিনশট নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্ধারিত ডিপোজিট নেওয়ার পরেও, বিজেপি সরকার নিলর্জ্জভাবে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করতে চাইছে না! পশ্চিমবঙ্গের প্রতিবাদ করার অধিকার এবং প্রাপ্য থেকে বঞ্চিত রাখতে যেভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে, তা আসলে আতঙ্কের উজ্জ্বল নিদর্শন! বাংলার মানুষের সামনে তারা ভয়ে জড়সড় হয়ে গেছে, এটা দেখে ভালই লাগছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ED-র তলবে ৩ অক্টোবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, ওইদিন যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আগামী দোসরা ও তেসরা অক্টোবর, দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।  ED'র সমনের চিঠি বৃহস্পতিবারই সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। তারপর শুক্রবার ইডির ডাকে তিনি ওইদিন যাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget