এক্সপ্লোর

Pahelgam News : 'কিছু একটা ভুল হয়েছে' মেনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ! পহেলগাঁও নিয়ে সর্বদলীয় বৈঠকে চাঞ্চল্যকর তথ্য

সূত্রের দাবি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে।

বিজেন্দ্র সিংহ,  দীপক ঘোষ, নয়াদিল্লি : পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্য়ুর পর দেশজুড়ে জোরাল হচ্ছে প্রত্যাঘাতের দাবি। কিন্তু একটা প্রশ্ন অনেককেই খাচ্ছে কুরে কুরে। যে প্রশ্নটা করেই ফেলেছেন সদ্য স্বামীহারা শীতল কালথিয়া। তাঁর প্রশ্ন, যদি এটা ডেঞ্জার জোনই ছিল, তাহলে কাউকে উপরে যেতে দিলেন কেন? বিনা অনুমতিতে উপরে তো কেউ যেতে পারবে না। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, পিক সিজনে এত জমায়েত, অথচ কেন ছিল না সেনাপ্রহরা? বৃহস্পতিবাদ সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নগুলো তুললেনও বিরোধীরা। পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এতবড় ছক কষল, আর নিরাপত্তাবাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকানো গেল না কেন? 

ঠিক এই প্রশ্নের মুখেই কার্যত ভুল মেনে নিল কেন্দ্র। সূত্রের খবর এমনটাই। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষিতে, বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে, বৈঠকে বসে সব দল। সূত্রের দাবি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে। কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমরা বিরোধীদের বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই।  

তবে দলমত নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের সঙ্গে থাকারই বার্তা দিলেন সব দলের নেতারা। জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মত রাহুল গান্ধীরও। 

সূত্রের দাবি, সর্বদল বৈঠকে বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয় নিরাপত্তাবাহিনী কোথায় ছিল?  এর জবাবে সরকারের তরফে বলা হয় স্থানীয় আধিকারিকরা এই এলাকা খুলে দেওয়ার আগে খবর দেননি। যা করা উচিত ছিল। স্থানীয় পুলিশকেও খবর দেওয়া হয়নি। সাধারণত এই এলাকা অমরনাথ যাত্রার সময় জুন মাসে খোলা হয়। কিন্তু, স্থানীয় ট্যুর অপারেটররা এটা এখনই খুলে দেন। কিন্তু সেই খবর কি ছিল না সেনাবাহিনীর কাছে ? কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় সেটাই বা তুচ্ছ করা হল কেন?  

সূত্রের দাবি, বিরোধীরা আরও প্রশ্ন তোলে সাহায্য় পৌঁছোতে এত সময় লাগল কেন? যার প্রেক্ষিতে সরকারের তরফে বলা হয়, ওখানে পৌঁছোতে সময় লাগে। ৪৫ মিনিট হেঁটে যেতে হয়। কোনও ব্য়বস্থাই ছিল না। বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়, গোয়েন্দা এজেন্সি কোথায় ছিল? সরকারের তরফে জবাবে বলা হয়, কোথাও ভুল হয়েছে। সেটা খুঁজে বার করতে হবে।  

 

সেরা শিরোনাম

India Pakistan : পহেলগাঁও হামলার পর এই প্রথম ! ভারতে SCO বৈঠকে আমন্ত্রণ পাকিস্তানকে
পহেলগাঁও হামলার পর এই প্রথম ! ভারতে SCO বৈঠকে আমন্ত্রণ পাকিস্তানকে
West Bengal News Live Updates: বিধানসভায় শপথ নিলেন নন্দীগ্রামে বিজয়ী হাসিরানি রথ, শপথ রেজিনগরে জয়ী শাখারভ সরকার
বিধানসভায় শপথ নিলেন নন্দীগ্রামে বিজয়ী হাসিরানি রথ, শপথ রেজিনগরে জয়ী শাখারভ সরকার
TATA Group Crisis: TATA গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এবার ঝাঁঝাল আক্রমণে রাহুল গাঁধী, সরাসরি মোদি-শাহের দিকে আঙুল
TATA গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এবার ঝাঁঝাল আক্রমণে রাহুল গাঁধী, সরাসরি মোদি-শাহের দিকে আঙুল
Viral Video: 'আমায় রেকর্ড করছ কেন... এখনও কাঁপছি আমি...', মেট্রোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, কী অভিযোগ জানালেন
'আমায় রেকর্ড করছ কেন... এখনও কাঁপছি আমি...', মেট্রোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, কী অভিযোগ জানালেন

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Embed widget