এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আলাদা রাজ্যের দাবির বাড়া ভাতে ছাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয় একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়েরও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'পাহাড়-সমতল ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান'।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে যে ভাষায় শানিয়েছিলেন আক্রমণ, সেটাকেই আরও তীক্ষ্ণ করে রাজ্যভাগ প্রসঙ্গে বিজেপির একাংশকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১ জুলাইয়ের জন্য তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'যাঁরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলছে, তাদের বাড়া ভাতে ছাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয় একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ।'

মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইঙ্গিতপূর্ণ বার্তা

তিনদিনের পাহাড় সফর সেরে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায়র ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'পাহাড়-সমতল ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান'। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, 'বিজেপির কোনও নেতা-কর্মী, যদি বুকের পাটা থাকে, আর বাপের ব্যাটা হও, বাংলা ভাগ করার চক্রান্ত করে দেখাও। উত্তরবঙ্গ শব্দটিতেই আমার আপত্তি আছে। সারা রাজ্যটা পশ্চিমবঙ্গ। উত্তর-দক্ষিণ ভাগ আর নয়। আপনারা যখন রাজ্যের বাইরে যান, তখন কি বলেন উত্তরবঙ্গ থেকে এসেছি বা দক্ষিণবঙ্গ থেকে এসেছি? তখন তো আমরা বলি পশ্চিমবঙ্গ থেকে এসেছি।'

বিজেপিকে আক্রমণ অভিষেকের

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিজেদের পৈতৃক সম্পত্তির মত দেশ চালানো হচ্ছে। রাষ্ট্রপতি পদের প্রতি সম্মান দেখানো হয় না। প্রধানমন্ত্রী কেন অশোকস্তম্ভের উদ্বোধন করলেন, রাষ্ট্রপতি নয় কেন ? বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে তফশিলি উপজাতি সম্প্রদায়ের উপর বেশি আক্রমণ। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের ক্রমাগত দাম বাড়ছে। দেশে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা। আন্দোলনে নামবে তৃণমূল, ২১ জুলাই মমতার থেকে দিকনির্দেশিকা নেওয়া হবে’। এদিকে, সংসদে অসংসদীয় শব্দ-বন্ধ প্রসঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- 'পৈতৃক সম্পত্তির মত দেশ চালানো হচ্ছে', ‘অসংসদীয় শব্দ-বন্ধ' প্রসঙ্গে মোদি সরকারকে আক্রমণ অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget