এক্সপ্লোর

TMC : লোকসভাতেও তৃণমূলের টার্গেট মহিলা ভোট ? উত্তরবঙ্গের ৬ জেলা পরিষদেই সভাধিপতির দায়িত্বে মহিলারা

Lok Sabha Election : উত্তরবঙ্গের যে ৬ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তার সব কটিতেই সভাধিপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের। আর সকলেই নতুন মুখ। 

শুভেন্দু ভট্টাচার্য, অরিন্দম সেন ও করুণাময় সিংহ, শিলিগুড়ি : বিধানসভা ভোটের (Assembly Election) ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিল তৃণমূল (TMC)। নির্বাচনের ফলে যার সুফল পেয়েছিল ঘাসফুল শিবির। আগামী লোকসভা ভোটেও তৃণমূলের টার্গেট মহিলা ভোটাররাই। যে লক্ষ্যেই উত্তরবঙ্গের (North Bengal) ৬ জেলা পরিষদেই সভাধিপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের দুর্নীতিকে ঢাকার জন্য নতুন মুখ আনা হয়েছে, রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি। গোটা তৃণমূল দলটাতেই ঘুন ধরেছে, কটাক্ষ করেছে সিপিএম।

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে, বিধানসভা ভোটের মতো এবারও তৃণমূলের টার্গেট মহিলা ভোট (Lady Voters)। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি (BJP), সেখানেই এবার নতুন কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল। উত্তরবঙ্গের যে ৬ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তার সব কটিতেই সভাধিপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের। আর সকলেই নতুন মুখ। 

যেমন মালদার সভাধিপতি করা হয়েছে লিপিকা বর্মন ঘোষকে। ২০১৮ সালে তিনি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। ২০২১ সালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি হন। এবার তাঁকেই জেলা পরিষদের সভাধিপতি করল তৃণমূল (TMC)। জলপাইগুড়ির সভাধিপতি করা হয়েছে কৃষ্ণা রায় বর্মনকে। তিনি, এর আগে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। উত্তর দিনাজপুরের নতুন সভাধিপতি করা হয়েছে পম্পা পালকে। তিনি, করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের স্ত্রী। দক্ষিণ দিনাজপুরের সভাধিপতি চিন্তামণি বিহা। এর আগে দু-বার জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন। এবারই প্রথম জেলা পরিষদের সদস্য হয়েছেন। তাঁর স্বামী তৃণমূলের ব্লক সভাপতি। আলিপুরদুয়ারের সভাধিপতি করা হয়েছে স্নিগ্ধা শৈবকে। তিনি, তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৪৯ শতাংশ। তাৎ‍পর্যপূর্ণভাবে ২১-এর বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের মূল সুরও ছিল, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। সেই ভোটে, বিজেপি গোটা রাজ্যে যেখানে ৭৭টি আসন জিতেছে, সেখানে শুধু উত্তরবঙ্গ থেকেই তারা জিতেছে ৩০টি আসন। উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিই বিজেপির দখলে। এই অবস্থায়, উত্তরবঙ্গে নতুন কৌশল নিল তৃণমূল।

আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget