এক্সপ্লোর

Anubrata Mandal : ধাক্কা অনুব্রত মণ্ডলের, রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন খারিজ

Cow Smuggling Case : ইডি দাবি করে, এখনও অনুব্রতকে হেফাজতেই নিতে পারেনি তারা, যার জেরে এগোয়নি তদন্তও।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Delhi Raus Avenue Court) ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। প্রসঙ্গত, 'গ্রেফতারির পর ৬০ দিন কেটে গেলেও চার্জশিট দিতে ব্যর্থ ইডি', অভিযোগ তুলে জামিনের আবেদন (Bail Plea) করেন গরুপাচার মামলায় (Cow Smuiggling Scam) অভিযুক্ত অনুব্রত। সেই আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। 

সিবিআইয়ের থেকে অনুব্রতকে গ্রেফতার ইডির

গত ১৭ নভেম্বর আসানসোল আদালতে গিয়ে সিবিআইয়ের (CBI) থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি (ED)। তারপর তাঁকে জেরার জন্য দিল্লি আনার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থও হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডলও। যেখানে তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছে তাতে ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নিয়ম। কিন্তু তেমনটা হয়নি। তাই অনুব্রত মণ্ডলকে যেন জামিন দেওয়া হয়। যার বিরোধীতা করে ইডি।

দীর্ঘ সওয়াল জবাব পর্বের শেষে বিচারক রঘুবীর সিংহ সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর অনুব্রত মণ্ডলের পিটিশন বাতিল করে দেন। প্রসঙ্গত, নিজেদের বক্তব্য পেশের সময় তিনটি দাবি সামনে রেখেছিল ইডি। তাদের দাবি ছিল, যে কোর্টের বৈধতা ও কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডল, সেখানেই তিনি করেছেন জামিনের আবেদন। তাই যেন তা গ্রহণ করা না হয়।

পাশাপাশি ইডি দাবি করে, রাউস অ্যাভিনিউ কোর্ট যে অনুব্রত মণ্ডলকে দিল্লি এনে জেরার ছাড়পত্র দিয়েছিল, তা এখনও কার্যকর করতে পারেনি তারা। তাঁকে এখনও কাস্টডিতেই নেওয়া যায়নি, তাই তদন্ত এগোবে কীভাবে ? তদন্ত যে কারণেই এগোয়নি বলেই দাবি করে ইডি। পাশাপাশি রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে এসে জেরা করার যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা এখনও আসানসোল আদালতেই পড়ে রয়েছে বলেই আদালতে জানায় ইডি। 

প্রসঙ্গত, গরুপাচার মামলায় গ্রেফতারের পর দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন। আগে একাধিকবার তাঁর জামিনের আর্জি বাতিল হয়েছে। বেশ কয়েকবার তাঁর বিরুদ্ধে গিয়েছে প্রভাবশালী তকমা। তিনি জেল থেকে ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হবে বলে বারবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। 

আরও পড়ুন- শুধু আমরা একবার বলব, ঘণ্টায় ঘণ্টায় রাস্তাঘাট অবরোধ করে দেব, হুঙ্কার ফুরফুরার পিরজাদা নাজমুস শাহদত সিদ্দিকির

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget