এক্সপ্লোর

Kunal Ghosh: লাগাতার পার্থকে নিয়ে মন্তব্যের জের! কুণালকে ‘সেন্সর’ করল তৃণমূল

TMC Sensors Kunal: এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে পার্থ সম্পর্কে একটি শব্দও খরচ করতে রাজি হননি কুণাল।

কলকাতা: আইকোর কাণ্ডে নাম জড়ানো হোক বা স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, বিভিন্ন সময় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরাসরি নিশানা করেছেন তিনি। ইডি-র (Enforcement Directorate) হাতে পার্থ গ্রেফতার হওয়ার পরও সেই রেওয়াজ চালিয়ে গিয়েছেন। তা নিয়ে এ বার দলের নিষেধাজ্ঞার মুখে পড়লেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দলীয় সূত্রে খবর, দলের তরফে কুণালকে ‘সেন্সর’ করা হয়েছে। পার্থর বিষয়ে তাঁকে মুখে লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে। 

কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে পার্থ সম্পর্কে একটি শব্দও খরচ করতে রাজি হননি কুণাল। বরং শনিবার সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না আমি। দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগত ভাবে আমি মন্তব্য করেছিলাম। কিন্তু আজ একটি শব্দও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলব না, আমি শুধু এইটুকু বলতে পারি, ওঁর সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না।’’

আগামী দিনে কোও পরিস্থিতিতেই কি তাহলে পার্থকে নিয়ে আর মন্তব্য করবেন না তিনি! প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ‘‘আজ কাল পরশু জানি না। আমি তৃণমূলের সৈনিক। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি কথাও বলব না।’’

আরও পড়ুন: Madan on Partha: ‘একা চলতে শেখাটাও আর্ট, হিটলারও বাঙ্কারে একাই ছিলেন’, জেলবন্দি পার্থকে জীবনের পাঠ মদনের

উল্লেখ্য, আদালতে দাঁড়িয়েও এর আগে আইকোর মামলা নিয়ে পার্থকে নিয়ে নিশানা করতে দেখা গিয়েছে কুণালকে। কিন্তু দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে পার্থ গ্রেফতার হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিলেন কুণাল। সম্প্রতি তাঁকে বলতে শোনা যায়, ‘‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে।  আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়।নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’’

লাগাতার পার্থকে নিয়ে মন্তব্য করে যাচ্ছিলেন কুণাল

শুধু তাই নয়, কোটি কোটি টাকা, গহনা উদ্ধার নিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থর সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময়ও আক্রমণাত্মক ছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, "উনি আজকে বলছেন, এটা ওঁর টাকা নয়। বলছেন, এটা চক্রান্ত, কোনটা বলছেন, সময় এলে বোঝা যাবে। কখনও তিনি বলবেন, আমি পার্থ চট্টোপাধ্যায় কিনা,আমি নিজেই জানি না। কোনওদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না।’’ বিগত কয়েক দিন ধরেই এমন চলছিল। তবে এ বার কুণালকে মুখে লাগাম টানার নির্দেশ তৃণমূলের।

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget