এক্সপ্লোর

TMC Brigade: বাংলার প্রতি কেন্দ্রের 'বঞ্চনার' প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেডে 'জনগর্জন সভা' তৃণমূলের

Lok Sabha Election 2024: আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। বাংলার প্রতি কেন্দ্রের 'বঞ্চনার' প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে শাসক দল।

আশাবুল হোসেন, কলকাতা: আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস (TMC Brigade Meeting)। বাংলার প্রতি কেন্দ্রের 'বঞ্চনার' প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে শাসক দল। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা-সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশে। ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালি আবেগ হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তিপ্রদর্শন তৃণমূল কংগ্রেসের।

রাজনৈতিক প্রেক্ষাপট...
সন্দেশখালির ঘটনাপ্রবাহ নিয়ে গত জানুয়ারি থেকে টালমাটাল রাজ্য রাজনীতি। এত দিন পেরিয়ে গেলেও কেন শেখ শাহজাহান ধরা পড়ল না, তা নিয়ে স্থানীয়দের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। বিপুল সমালোচনার ধাক্কা টের পাচ্ছে পুলিশ প্রশাসনও। বিরোধীরাও চেপে ধরার সুযোগ ছাড়ছে না। পরিস্থিতি যে বেশ কিছুটা অস্বস্তি তৈরি করেছে তা শাসকদলের নানা গতিবিধি থেকেই স্পষ্ট। অন্য দিকে,  এ রাজ্যে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের হাল ঠিক কী হবে, সেই ছবিটিও স্পষ্ট নয়। তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন, তিনি 'একলা চলো' নীতি মেনে এগোবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তরফেও  তৃণমূলের সঙ্গে জোটের বিষয়টি এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে রাজ্যে জোটের হাল বিশও বাঁও জলে।
এহেন পরিস্থিতিতে ব্রিগেড সমাবেশের নির্দিষ্ট তাৎপর্য রয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। এমনিতেই বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধারাবাহিক ভাবে সুর চড়িয়ে আসছে তৃণমূল। লোকসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করে সেই অভিযোগের সুর আরও ধারাল করার পাশাপাশি বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি সামলানোর কিছুটা হলেও সময় পাওয়া যাবে। সব দিক থেকেই এই সিদ্ধান্ত, ধারণা ওয়াকিবহাল মহলের।

ডিওয়াইওএফআই...
গত ৭ জানুয়ারি ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সমাবেশ ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। কর্মী-সমর্থকের উপচে পড়া ভিড়, লাল-সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় মহানগরের নানা দিক। তবে কি বামেদের প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়া সংগঠন খানিক হলেও অক্সিজেন পেতে শুরু করল? এমনও আলোচনা শুরু হয়। পাল্টা মতও কিছু কম ছিল না। ব্রিগেড ভরলেও বামেদের ভোটবাক্সে তা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দিহান ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দিকে, বিজেপি নেতা অনুপম হাজরা তা দেখে পোস্ট করেন, 'সিপিএম কবে লাস্ট ক্ষমতায় ছিল, আমরা ভুলে গেছি। না কেন্দ্রে ক্ষমতায় আছে, না রাজ্যে ক্ষমতায় আছে। তা সত্বেও যেভাবে মানুষ  ব্রিগেডে জমায়েত হয়েছিল, সেটা অবাক করার মতো। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কারও ছবি ছিল না।'  

আরও পড়ুন:'আপনারা শাঁখা-চুড়ি পরুন, পুলিশের দায়িত্ব আমাদের দিন', ফুঁসে উঠলেন সন্দেশখালির মহিলা বাসিন্দা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget