এক্সপ্লোর

TMC: জ্বলল টায়ার, চলল স্লোগান; প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের

TMC Candidate List: কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ। কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের।

কলকাতা: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। শুক্রবার তার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর এরপর থেকেই দিকে দিকে বিক্ষোভ শুরু। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ চলল।  ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে উঠল স্লোগান। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ।

পাশাপাশি, উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ। কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের। এছাড়াও, বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ তৃণমূলের একাংশের বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি।

এদিকে, ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট। ৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট, কোনওদিন তৃণমূল করেননি তাঁরা।যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে।পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’,জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। অন্যদিকে, কাঁথি পুরসভার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মৎসমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের একাংশের।

শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দার্জিলিংয়ের প্রার্থীতালিকা পরে ঘোষিত হবে’। তিনি বলেন, ‘১০৮ পুরসভার প্রার্থীতালিকায় নেই কোনও বিধায়ক। কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে। ক্লাসে সবাই ফার্স্টবয় হতে পারে না। প্রার্থীতালিকায় নবীন-প্রবীণ সমন্বয়ে জোর দেওয়া হয়েছে।                                                               

সেরা শিরোনাম

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget