এক্সপ্লোর

TMC : এবার জেলায় জেলায় দলের দায়িত্বে বড় রদবদল তৃণমূলে

TMC : বদল করা হল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদে। সেই সঙ্গে, একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি বদল করা হল। 

 আশাবুল হোসেন, কলকাতা : মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বুধবার মন্ত্রিসভায় রদবদল করবেন তিনি। জল্পনা উড়িয়ে পরিষ্কার করে দেন, তিনি মন্ত্রিসভা ভাঙছেন না। দায়িত্বে আসছেন কিছু নতুন মুখ। এরই মধ্যে দলীয় স্তরে দায়িত্বে বেশ কিছু রদবদল করা হল। 

একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি বদল

একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল। বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও। বারাসাত সাংগঠনিক জেলায় অশনি মুখোপাধ্যায়ের জায়গায় জেলা সভানেত্রী হলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। নতুন সভাপতির নাম পরে জানানো হবে। হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় জেলা সভাপতি পদে আনা হল অরিন্দম গুঁইকে। কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে। নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক। দক্ষিণ দিনাজপুরে উজ্জ্বল দে বসাকের জায়গায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার। 

নতুন ৭ জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে 

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন ৭ জেলার কথা ঘোষণা করেন। 

১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা),

২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)

৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)

৪) রাণাঘাট (নদিয়া)

৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)

৬) বহরমপুর

৭)  কান্দি (মুর্শিদাবাদ)

অন্যদিকে সূত্রের খবর সোমবার পার্থ-কাণ্ডের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী । ‘দলের অসম্মান কেউ করবেন না...‘মন্ত্রিসভার অসম্মান হয়, এমন কাজ কেউ করবেন না’ মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল। বর্তমান মন্ত্রিসভার চার-পাঁচজনকে দলের কাজে লাগানো হবে। নতুন মুখ আসবেন পাঁচ-ছয় জন। সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। 

 

সেরা শিরোনাম

News Live: কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget