এক্সপ্লোর

Debraj Chakraborty Arrest: দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

BJP MLA Tarunjyoti Tiwari: গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার সূত্র ধরেই এবার রাজারহাট-নিউটাউনের প্রাক্তন TMC MLA তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন BJP MLA তরুণজ্য়োতি তিওয়ারি। 

কলকাতা : দেবরাজ চক্রবর্তীর সূত্র ধরে কি সামনে আসবে আরও কোনও তৃণমূল হেভিওয়েটের নাম? তোলাবাজি-মামলায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এবার আঙুল তুললেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের দিকে। সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। 

এ যেন দুর্নীতির মৌচাকে ঢিল। তোলাবাজি, আর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গত বুধবারই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার সূত্র ধরেই এবার রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক তরুণজ্য়োতি তিওয়ারি। 'বছর দুই-তিনেক আগেও তাপস চ্য়াটার্জির হাত থেকে সাইন করা প্ল্য়ানে কাজ হয়েছে', দাবি বিজেপি বিধায়ক তরুণজ্য়োতি তিওয়ারির। 'বিল্ডিং প্ল্যান দেখার দায়িত্ব আমার ছিল না। যদি হয়ে থাকে আমি বলব অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায়। আইন তার নিজের গতিতেই থাকবে' দাবি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। 

'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ 

তরুণজ্যোতির অভিযোগ, 'ওই এলাকায় BMC প্ল্য়ান না, TMC প্ল্য়ান একটা কমন জিনিস ছিল। TMC প্ল্যানটা কী জিনিস? বছর দুই-তিনেক আগেও তাপস চ্য়াটার্জির হাত থেকে সাইন করা প্ল্য়ানে কাজ হয়েছে। কিছু ব্য়াঙ্ক ইনভলভমেন্ট আছে। সেই বিল্ডিং প্ল্য়ানটা আসল না। নকল বিল্ডিং প্ল্য়ান। মানে তাদেরও ইনভলভমেন্ট আছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ এই সিন্ডিকেট চলত, সাথে BMC-র কিছু ইঞ্জিনিয়ার ছিল তারা যুক্ত ছিল। সিন্ডিকেট ক্রাইমের মধ্যে সবাই আসছে।' 

পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ৫টি অ্যাকাউন্টের লেনদেন তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাঙ্ক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে, সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে ৫টি ব্যাঙ্কে দেবরাজ-দম্পতি কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাঁদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। 

ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল ৫০ লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট ৫টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় ৫০ লাখ টাকা? আচমকা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট প্রায় ফাঁকা হল কীভাবে? এই ৫টি অ্যাকাউন্ট যে ব্যাঙ্কগুলিতে তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। দেবরাজের গ্রেফতারির দিনেই জিজ্ঞাসাবাদ করা হয় অদিতি মুন্সিকে। সেদিন কার্যত কোনওরকম কোঅপারেশন করেননি তিনি। ২টি মোবাইল ফোন ও ল্যাপটপ পায়। সেইসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও নিয়ে আসেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে হিসেব বহির্ভূত কয়েকশো কোটি টাকা থাকার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে দাবি, নিজের এলাকায় ‘তোলাবাজির সাম্রাজ্য’ কায়েম করেছিলেন দেবরাজ চক্রবর্তী। কিন্তু এর শেকড় কতটা গভীরে? তারই খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেটের SIT. 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget