এক্সপ্লোর

Panchayat Election:নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই স্পষ্টতর তৃণমূলের গোষ্ঠীকোন্দল, এবার ঘটনা জলপাইগুড়িতে

TMC Infighting At Jalpaiguri:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই আরও স্পষ্ট শাসকদলের গোষ্ঠীকোন্দল, জল্পনা জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিন ঘোষণা হতেই আরও স্পষ্ট শাসকদলের গোষ্ঠীকোন্দল (TMC Infighting), জল্পনা জলপাইগুড়ির (Jalpaiguri) ক্রান্তি ব্লকে। অভিযোগ, প্রার্থীতালিকা ঠিক না হতেই টিকিট বিলি করছেন তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় । তাঁর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলে সমর্থকদের একাংশ ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রান্তি ব্লকে। 

কী ঘটল?
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন যোগ্য প্রার্থীদের পরিবর্তে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রান্তি ব্লকের বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে। এদিন তাঁর গাড়ি আটকে তাই বিক্ষোভ দেখান তৃণমূলের চ্যাংমারি এলাকার কর্মীরা। সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলমের অভিযোগ, মহাদেব রায় বৈষম্যের রাজনীতি করছেন। তাঁর আরও দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড-ইন-কমান্ড যেখানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যোগ্য প্রার্থীদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেখানে বর্তমান ব্লক সভাপতি প্রকৃত যোগ্য প্রার্থীদের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দিচ্ছেন বলে। এতেই শেষ নয়। দলের কারও সঙ্গে আলোচনা না করেই এই সব করছেন মহাদেব রায়, আরও অভিযোগ মেহবুব আলমের। তাঁর মতে, বিরোধীদের সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই তিনি এটা করছেন। আখেরে তাতে দলের ক্ষতিসাধন হচ্ছে বলেও জানান তিনি। তাঁর আশঙ্কা, দ্রুত এ সব বন্ধ না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে। যদিও মহাদেব রায়ের দাবি, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি, টিকিট দেওয়ার বিষয়ে তার কোনও হাত নেই। নির্বাচনে দল কাকে টিকিট দেবে সেটা ঠিক  করার মালিক তিনি নন। ঊর্ধ্বতন নেতৃত্ব  এটা ঠিক করে থাকেন। সঙ্গে বর্তমান ব্লক তৃণমূল সভাপতির দাবি, সংবাদমাধ্যমের কাছে খোলাখুলি এসব কিছু যে বা যাঁরা বলেছেন, তাঁরা আসলে দলীয় শৃঙ্খলাভঙ্গ করছেন। এভাবে পঞ্চায়েত ভোটের মুখে  প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দলের ঘটনায় অস্বস্তিতে  দলের সাধারণ কর্মীরা।

নদীয়ায় অশান্তি...
চলতি মাসের গোড়ার দিকে নদীয়ার কল্যাণীতেও প্রকাশ্যে আসে তৃণমূলের 'গোষ্ঠীকোন্দল' (Infighting)। প্রাথমিক ভাবে শোনা যায়, সগুনা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতির বিবাদের জেরে মারামারি, পার্টি অফিস ভাঙচুর, বোমাবাজির ঘটনা ঘটে কাঁটাবেলে এলাকায়। তাতে দুই তরফের সব মিলিয়ে ১০ জন জখম হন।

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

 

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget