TMC Inner Clash : তৃণমূলের নির্বাচিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে প্রধান দলেরই সদস্য ! বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে দ্বন্দ্ব
Bankura News : দলবিরোধী কাজের অভিযোগে নবনির্বাচিত প্রধান ও অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে শোকজ করেছে তৃণমূল।

পূর্ণেন্দু সিংহ ও ঋত্বিক প্রধান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় পঞ্চায়েতে তৃণমূল নেতৃত্বের নির্বাচিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে প্রধান হলেন দলেরই এক সদস্য। অন্যদিকে, বোর্ড গঠন নিয়ে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও।
শুরুটা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে। মনোনয়ন, থেকে প্রার্থী নির্বাচন পেরিয়ে এবার বোর্ড গঠন। শাসক-দ্বন্দ্বের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বাঁকুড়ার বেলিয়াতোড় তৃণমূল (TMC) নেতৃত্বের নির্বাচিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে প্রধান হলেন দলেরই এক সদস্য। নির্বাচনে পঞ্চায়েতের ২০টি আসনেই জয়ী হয় শাসক দল। প্রধান হিসাবে বিবেক শী ও উপপ্রধান পদে শীলা রুইদাসের নাম প্রস্তাব করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু বোর্ড গঠনের দিন দলের নির্দেশ না মেনে প্রধান হিসাবে প্রদীপ পালের নাম প্রস্তাব করে তৃণমূল সদস্যদের একাংশ। এবং ভোটাভুটিতে তিনিই জয়ী। দলবিরোধী কাজের অভিযোগে নবনির্বাচিত প্রধান ও অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে শোকজ করেছে তৃণমূল।
অন্যদিকে, বোর্ড গঠন নিয়ে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুরেও। পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে দলীয় নেতৃত্বর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন পটাশপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সহ-সভাপতি। সদ্য শেষ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েতের বোর্ড গঠন। মনোনয়ন থেকে প্রার্থী বাছাই, পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এসেছে শাসকদলের কোন্দল। ভাঙচুরও করা হয়েছে দলীয় কার্যালয়। এবার দলীয় নতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করলেন তৃণমূল নেতা।
আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Before You Go
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live






















