এক্সপ্লোর

Abhishek Banerjee: প্রাকনির্বাচনী ‘জনগর্জন’ তৃণমূলের, ব্রিগেডে পৌঁছেই মা-মাটি-মানুষের সামনে নতজানু অভিষেক

TMC Jonogorjon Sabha: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেড জনসমাবেশ একাধিক কারণে গুরুত্বপূর্ণ।

কলকাতা: সন্দেশখালিকাণ্ডের জেরে এখনও সরগরম বাংলার রাজনীতি। সেই আবহেই কলকাতার ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেড জনসমাবেশ একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এই সমাবেশ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা ঘোষণা করতে চলেছে জোড়াফুল শিবির। আর ব্রিগেডের সেই মঞ্চে উঠেই মা-মাটি-মানুষের উদ্দেশে মাথানত করলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee)

দুর্নীতি মামলায় একের পর এক নেতার নাম জড়িয়েছে এক দিকে, অন্য দিকে, সন্দেশখালিকাণ্ড অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূলকে। রাজ্যের প্রধান বিরোধী দল BJP এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব লাগাতার  সেই নিয়ে জোড়াফুল শিবিরকে কোণঠাসা করে চলেছে। সেই আবহেই রবিবার দুপুরে কলকাতার ব্রিগেডে তৃণমূলের এই 'জনগর্জন' সমাবেশ, ঘোষণার মাত্র ১২ দিনের মাথায়। (TMC Jonogorjon Sabha)

লোকসভা নির্বাচনের আগে এই 'জনগর্জন' সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে, যার মধ্য়ে অন্যতম হল, BJP-র বাড়বাড়ন্তের মধ্যেও শক্তি প্রদর্শন, নবীন-প্রবীণ ঐক্যপ্রদর্শন এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গোটা বাংলাকে বার্তা দেওয়া। যে কারণে এই সভা ঘিরে গোড়া থেকেই তৎপরতা ছিল তুঙ্গে। নিজে দাঁড়িয়ে থেকে এই সমাবেশে তদারকি করতে দেখা যায় অভিষেককে। 

আরও পড়ুন: Jono Gorjon Sabha Live: ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার দুপুরে মমতার কিছু ক্ষণ আগেই এদিন ব্রিগেডের মঞ্চে পৌঁছন অভিষেক। সভামঞ্চে উঠে ব়্যাম্প দিয়ে হেঁটে সোজা মানুষের মাঝে পৌঁছে যান তিনি। ভিড় মেপে দেখেন। আর তার পরই সকলের সামনে নতজানু হয়ে বসে পড়েন। মাথা ঠেকিয়ে প্রণাম নিবেদন করেন মা-মাটি-মানুষকে। চারিদিক তখন 'অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগানে মুখরিত। 

সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে মা-মাটি-মানুষকের প্রতি বিনয় দেখালেও, BJP-কে রেয়াত করেননি অভিষেক। জানান, ১২ দিনের মাথায় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে দেখিয়ে দিয়েছে তৃণমূল। যারা তৃণমূলের মেয়াদ গুনছে, এই সমাবেশ বাংলা থেকে সেই বহিরাগতদের বিসর্জন-যাত্রায় সিলমোহর দিল। BJP নয়, বাংলার খেটে খাওয়া মানুষ যে তৃণমূলের পাশে, এই সভাই তার প্রমাণ বলে জানান অভিষেক।

লোকসভা নির্বাচনের আগে এদিন ফের ঘর বনাম বাহিরের তত্ত্ব তুলে ধরেন অভিষেক। তাঁর বক্তব্য, "BJP-র বহিরাগত নেতারা বড় বড় ভাষণ দিয়েছেন। BJP-র কাছে সব আছে, তৃণমূলের সঙ্গে আছে মানুষ। আগামীর রায়, স্বৈরাচারীর বিদায়। যারা বাংলা বোঝে না, বাংলার মন বোঝে না, তার থেকে বাংলার গ্যারান্টি নেবেন আপনারা?" শুধুমাত্র নির্বাচনী স্বার্থেই বাংলায় BJP-র বহিরাগত নেতাদের আনাগোনা শুরু হয়েছে বলেও এদিন দাবি করেন অভিষেক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর কত বার বাংলায় এসেছিলেন মোদি, প্রশ্ন তোলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় BJP নেতৃত্বের আনাগোনাও নির্বাচনী স্বার্থে বলে জানান।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget