এক্সপ্লোর

Kunal Ghosh: 'পদ গৌণ, দলের ভালবাসা-আস্থাতেই খুশি', বৈঠক শেষে গলল কুণাল-তৃণমূল সম্পর্কের বরফ?

Kunal Ghosh on TMC:ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে বৈঠকের পর কুণাল ঘোষ গান ধরলেন, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে…’ গান বদলের মতই কী কুণাল ঘোষের মনও বদল হল? 

কৃষ্ণেন্দু অধিকারী এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কুণাল ঘোষকে (Kunal Ghosh) সঙ্গে নিয়ে বেকবাগানের একটি বাড়িতে ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে বৈঠক করলেন ব্রাত্য বসু। তারপরই, কুণাল ঘোষের বক্তব্যে মিলল ক্ষোভ প্রশমনের ইঙ্গিত। তিনি বলেন, ক্ষোভ-অভিমানের বিষয় নয়। আলোচনা হয়েছে, তৃণমূলে ছিলাম, আছি, থাকব। 

সকালে দুঃখের গান, বিকেলে বদলে গেল আনন্দে। ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে বৈঠকের পর কুণাল ঘোষ গান ধরলেন, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে…’ গান বদলের মতই কী কুণাল ঘোষের মনও বদল হল? 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এই সব পদ আমার কাছে গৌন, আমার হচ্ছে ভালবাসা, আস্থা এবং অধিকার। আমি একজন কর্মী, আমি যদি সসম্মানে কাজ করতে পারি, তাহলে আমি খুশি। মমতাদি আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি, তাঁরা আমায় পদ দিলেও, আমি সসম্মানে গ্রহণ করেছি, তাঁরা আমায় পদচ্যুত করলেও, আমি ধরে নিয়েছি এটা নেতৃত্ব থেকে এসেছে মানে, আমার কাছে এটা সম্মানের এবং উপহার।'  

তবে কি গলল কুণাল-তৃণমূল সম্পর্কের বরফ? ৭২ ঘণ্টা পর, ব্রাত্য বসুর মধ্যস্থতায়, ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কুণাল ঘোষের বৈঠকের পর তেমনই ইঙ্গিত মিলল।

ঘটনার সূত্রপাত বুধবার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার-মিছিলে না থেকে, প্রায় একই সময়ে, উত্তর কলকাতারই ৩৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে, বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে তাপস দাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চি পিছনে রাখতে পারব না।

আরও পড়ুন, 'প্রযুক্তির মাধ্যমে স্বর বিকৃত করা হয়েছে, CBI তদন্ত চাইব', ভিডিওকে ভুয়ো দাবি সন্দেশখালির BJP নেতার

এরপরই, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেয় তৃণমূল। এই চিঠির নিচে সই ছিল ডেরেক ও ব্রায়েনের। এরপরই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ।       

বুধবার, এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ সরাসরিই বলেন, তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্তে রয়েছে তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর সম্মতি।

তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের মন-কষাকষি কি তা আপাতত কাটল? নাকি ভবিষ্যতে তা অন্যদিকে মোড় নেয়, সেটাই দেখার।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget