এক্সপ্লোর

Anubrata Mondal: 'বীরভূমের বাঘ' বলেছিলেন ফিরহাদ, অনুব্রত প্রতিক্রিয়াহীন, জানালেন বিতর্ক চান না

Firhad Hakim: গরু পাচারের দু'টি মামলা থেকেই জামিন পেয়েছেন অনুব্রত।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য 'কেষ্ট' তিনি। নেতাদের কেউ কেউ আবার 'বীরভূমের বাঘ' বলেন। একাহাতে এতদিন বীরভূমে তৃণমূল গড় আগলে রেখেছিলেন বলে। সেই নিয়ে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। গত কয়েক মাস ধরে তাঁকে নিয়ে যে উপমা শোনা গিয়েছে দলের নেতাদের মুখে। সেই নিয়ে এদিন প্রশ্ন করা হলে বিতর্ক এড়াতে দেখা যায় অনুব্রতকে। (Anubrata Mondal)

গরু পাচারের দু'টি মামলা থেকেই জামিন পেয়েছেন অনুব্রত। জামিন পেয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। দিল্লির তিহাড় জেল থেকে মঙ্গলবার বাড়ি ফিরেছেন তাঁরা। সেই আবহেই ফিরহাদ হাকিমের 'বাঘ' মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রতকে। জবাবে তিনি বলেন, "দেখুন, এতদিন পর ফিরলাম। প্রায় দুই, আড়াই বছরের মতো। সবাই ভাল থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন। আমার শরীর একটু অসুস্থ। পায়ে-কোমরে বেদনা রয়েছে। কোনও বিতর্কে যেতে রাজি নই আমি। আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। দিদির জন্য আমি আছি এবং বরাবর থাকব।" (Firhad Hakim)

অনুব্রতর গ্রেফতারির পর একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ। ২০২২ সালের ৫ নভেম্বর প্রথম বার একটি সভায় ওই মন্তব্য করেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, "বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো তোমরা। সারাজীবন পারবে না। সেই বাঘ যখন বেরিয়ে আসবে, আজ যে শিয়ালরা হুক্কাহুয়া হুক্কাহুয়া করছে, সব আবার খাঁচায় ঢুকে যাবে।"

গরুপাচার মামলায় অনুব্রত জামিন পাওয়ার পরও একই কথা শোনা যায় ফিরহাদের মুখে। অবস্থানে অনড় থেকে তাঁকে বলতে শোনা যায়, "আমি বলেছিলাম, বীরভূমের বাঘকে বেশিদিন খাঁচায় আটকে রাখা যাবে না। বাঘ খাঁচার ভিতরে থাকলে শিয়াল-হায়নারা হুমাহু করে। খাঁচা থেকে বাঘ বেরোলে তারাই লেজ তুলে পালায়।" সেই নিয়েই এদিন অনুব্রতর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

অনুব্রত ও কন্যা সুকন্যার জেলযাত্রার পর থেকে বীরভূমের নিচুপট্টি এলাকায় তাঁদের বাড়িটি কার্যত ফাঁকা পড়েছিল। কিন্তু এদিন সেখানে উৎসবের আমেজ চোখে পড়ে। অনুব্রত এলাকায় পৌঁছতেই তাঁকে দেখে জয়ধ্বনি দেন সমর্থক ও অনুগামীরা। চলে ফুলবৃষ্টিও। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার আগে, সকলের উদ্দেশে হাতও নাড়েন অনুব্রত। অনুব্রত জানিয়েছেন, তিনি মমতার পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget