এক্সপ্লোর

News Update: ১০০ দিনের টাকা 'আত্মসাৎ', কাটোয়ায় গ্রেফতার তৃণমূল নেতা!

District News: অভিযোগপত্রে  দিগন্ত পাল ছাড়াও, তৃণমূল কংগ্রেসের কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক জেলা নেতা বিশ্বনাথ সাহা সহ ১৭ জনের নাম রয়েছে

রাণা দাস, পূর্ব বর্ধমান: ফের কাটমানির অভিযোগ! এবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। কাটোয়া থানার পুলিশ শনিবার রাতে, কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূলের নেতাকে গ্রেফতার করে। অভিযোগপত্রে  দিগন্ত পাল ছাড়াও, তৃণমূল কংগ্রেসের কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক জেলা নেতা বিশ্বনাথ সাহা সহ ১৭ জনের নাম রয়েছে।

কী অভিযোগ পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে?

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের সঙ্গে জেলা জুড়ে রাজনৈতিক প্রতিহিংসাবশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ঘটনা সাজিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতারি বন্ধ করতে এসপির কাছে আবেদন ও জানান তিনি। তিনি আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এর মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস। এভাবে তৃণমূল দলকে শেষ করা যাবে না। কাটোয়া থানার করুই গ্রাম পঞ্চায়েত এলাকায় নতু নগ্রামের বাসিন্দা, ওমর আলি শেখ। তিনিই ২৯ মে কাটোয়া থানায় ১৭ জনের নামে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, জবকার্ডের নথি জমা দিয়ে ভুয়ো ব্যঙ্ক অ্যাকাউন্ট খুলে, তাঁর ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করার জন্য প্ররোচনা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক এবং জেলার নেতারা। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, একই ঘটনার ২ বার অভিযোগ হয়। প্রথম অভিযোগে কোন তৃণমূল নেতার নাম ছিল না। আর্থিক তছরুপ যদি হয়ে থাকে তাহলে, প্রথমে ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করা উচিত।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

অন্যদিকে, বাড়িতে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী! পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার করা হয়েছে, পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি পুলিশের।পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান স্থানীয়দের। অন্যদিকে, তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগে তৃণমূল নেতাকে নাগেরবাজার থেকে পাকড়াও পুলিশের।

আরও পড়ুন: Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য

সেরা শিরোনাম

Kali Pujo 2026: কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget