এক্সপ্লোর

Canning News: ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জেল-ফেরত তৃণমূল নেতা-সহ ৪

TMC Leader Arrested: পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহিরসোনা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জেলখাটা তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতী ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের (South 24 Parganas Canning) বাহিরসোনা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার (Arrest) জেল-ফেরত তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতী । ধৃত খলিল আলি মোল্লা তৃণমূলের দাঁড়িয়া অঞ্চলের প্রাক্তন সভাপতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র (Fire Arms), একটি কার্তুজ ও একটি চপার এবং নগদ ১ লক্ষ ৪১ হাজার টাকা।  

গ্রেফতার জেল-ফেরত তৃণমূল নেতা

২০১৯ সালে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীকে কুপিয়ে, গুলি করে খুনের অভিযোগ বছর দেড়েক জেল খাটেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি খলিল আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফের কাউকে খুনের ছক কষে দুষ্কৃতীরা। গতকাল রাতে গ্রামে হানা দিয়ে 
তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

কাউকে খুন করার চক্রান্ত ?

 তবে ধৃতরা নগদ এত টাকা আগ্নেয়াস্ত্র নিয়ে কী উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ? কিংবা কাউকে খুন করার চক্রান্ত করছিল কিনা তা জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ।ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচার সহ একাধিক মামলায় নাম জড়িয়ে গ্রেফতার শাসকদলের হেভিওয়েটরা। এহেন মুহূর্তে বড় মামলা না হলেও, জেলায় জেলায় আরও একাধিক অপরাধে শ্রীঘরে ঠাঁই হচ্ছে তৃণমূল নেতাদের।

গোষ্ঠীকোন্দলের শিকার

ফেব্রুয়ারি মাসে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে পণ্যবোঝাই লরি চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আইএনটিটিইউসি-র (INTTUC) অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ (Police)। গোষ্ঠীকোন্দলের শিকার হন বলে দাবি করেছিলেন অভিযুক্ত শাসক-নেতা। সঙ্গদোষে স্বভাব নষ্ট বলে খোঁচা দিয়েছিল বিজেপি। যার জেরে অস্বস্তিতেও পড়ে তৃণমূল।  

আরও পড়ুন, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু দুই ভাইয়ের 

টাকা লুঠ

অভিযোগ, আচমকা রাস্তা আটকায় মোটরবাইক আরোহী ৩ যুবক। তোলা দিতে না চাওয়ায় লরি চালককে ধারাল অস্ত্র দিয়ে ঘায়েল করে ২২ হাজার টাকা লুঠ করে বলে অভিযোগ। অভিযোগকারী লরি চালক মধু সিংহ বলেছিলেন, '৩ জন এসে পথ আটকায়। মারধর করে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়।' ব্যবসায়ীদের তরফে নিরাপত্তার (Security) দাবি তোলা হয়েছে। ছিনতাইয়ের খবর পেয়ে তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অঞ্চল সভাপতি-সহ সংগঠনের আরও দুই সদস্যকে। 

 

 

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget