এক্সপ্লোর

Behala News:পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

Brothers Die: পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছে পুলিশ

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের (Brother Death)। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। দুজনেই নাবালক।

কী জানা গেল?
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, আজ সকালে শীতল ওরফে বাবু না তার মামাতো দাদা শুভদীপ দুজনেই বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যায়। এর মধ্যে শীতলের বয়স ১৫, শুভদীপ ১৬। দুজনেরই বাড়ি কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে  কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। 

কী ঘটেছিল?
কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করে পুলিশ। মানিকতলায় জলে ডুবে মৃত্যু বছর পঞ্চাশের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম সুশান্ত পাইন। দুপুর ৩ টে নাগাদ পুকুরে ডুবে যান বলে অভিযোগ। বাড়ির কাছেই কয়েকজন কিশোর দেখতে পান। যারপরই খবর দেওয়া পুলিশ দমকলে। জানা যায় পুকুরের কাছে ডুবুরি পৌঁছয় বিকেল চারটেয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর করা শুরু করে মানিকতলা থানা। 

আরও পড়ুন:মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget