এক্সপ্লোর

TMC On Amit Shah: অমিত শাহের 'দিদির পেটে ব্যথা' কটাক্ষর কড়া জবাব TMC-র, 'অপারেশন বেঙ্গল' নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার !

Chandrima Attacks Amit Shah: 'BJP-র অপারেশন বাংলার অর্থ কী?' স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষোভ উগরে প্রশ্ন তৃণমূলের

কলকাতা: শাহর দিনভর বাক্যবাণের পর ময়দানে এবার তৃণমূল। তৃণমূলের সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ শানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার এবং সাগরিক ঘোষ। 

আরও পড়ুন, বঙ্গে অমিত শাহ, সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ, নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও কর্মসূচিতে

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজকের দিনটা জামাইষষ্ঠী। ষষ্ঠী। ষষ্ঠী।  এটা হয়তো বলতাম না। তবে এমন কথা কিছু বলে গেছেন, যে তার (অমিত শাহ) উত্তর না দিয়েও পারা যায় না। ..আমরা আগেও বলেছি, অপারেশন সিঁদুর- এই নামের বিরুদ্ধে কোনও কথা বলছি না। যখন এটা বাস্তব সত্য যে, আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ অবধি ৫টি রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, সেই সময়টাতেই এখানে এসে আপনারা অপারেশন সিঁদুর নিয়ে, মেয়েদের সঙ্গে অপমানসূচক খেলা তৈরি করবার ? !'

মূলত এদিন অমিত শাহ বলেন, 'তোষণের সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল সরকার। পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে, সিঁদুরের অপমানের ফল কী হয়, বুঝিয়ে দিতে হবে।'

 সম্প্রতি  সুকান্ত মজুমদার হুঙ্কার ছেড়ে বলেছিলেন, 'অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। তৃণমূলের যত ইঁদুর আছে সবকটা ধরে খাঁচায় বন্দি করা হবে।' এনিয়েও অমিত শাহকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন চন্দ্রিমা। বলেন,' আপনার (অমিত শাহ) যিনি রাজ্যের সভাপতি, অপারেশন বেঙ্গলের কথা বললেন, কীসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই।.. কী করেছেন মেয়েদের জন্য ? সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি।' 

রাজ্য সরকারের নেতাজি ইন্ডোরে সভা করেছেন অমিত শাহ। অমিত শাহকে সভার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি শাসিত রাজ্যে কি এই অনুমতি মিলত? প্রশ্ন তুলেছেন তিনি। 'আর জি কর কাণ্ডে রাজ্যের পুলিশই তো অপরাধীকে ধরেছে। উন্নাও, হাথরসে কী হয়েছে? অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব। আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন মানুষের প্রাণ গেল। কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?' প্রশ্ন তুলেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget