এক্সপ্লোর

Kunal Ghosh : 'শুভেন্দুদের আস্ফালন দেখে বোঝা যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক মদত আছে', পাল্টা কুণালের

Recruitment Scam Case : প্রায় ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয়েছে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে

কলকাতা : 'কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গেছে।' 'কালীঘাটের কাকু' গ্রেফতার হওয়ার পর ট্যুইটারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়তেই এবার পাল্টা আক্রমণ নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, 'শুভেন্দুদের আস্ফালন দেখে বোঝা যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক মদত আছে।'

প্রায় ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয়েছে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে (SujanKrishna Bhadra)। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) মঙ্গলবার প্রায় মাঝরাতে তাঁকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে।

এই খবর প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'শেষ পর্যন্ত আইনের লম্বা হাত মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছল। কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গেছে।' 

বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত ফুঁসে উঠলেন কুণাল। তিনি পাল্টা সুর চড়িয়ে বলেন, "শুভেন্দু অধিকারী নিজেই তো রেহাই পেয়ে বসে আছেন। সিবিআইয়ের এফআইআরে নেম নারদা তোলাবাজিতে। গ্রেফতারি এড়াতে বিজেপিতে নাম লিখিয়েছেন। সারদাকর্তার চিঠি কাঁথিতে শুভেন্দুরা নিয়ে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ৫০ লক্ষ টাকার ব্যাঙ্ক ড্রাফট আর কোটি কোটি টাকা নগদ। নগদ যদি বাদও দিই, ইডি-সিবিআই যদি টাকা উদ্ধার করতে নামে তাহলে কাঁথি পুরসভার টাকাটা পড়ে আছে কেন সারদার ? আর আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি তদন্তের বিষয়। এজেন্সি তদন্তের ব্যাপারে যা করার করেছে। তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখব না। কিন্তু, গতকালই বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে, শোকসভা করছিল কংগ্রেস-সিপিএম-বিজেপি। এখন গোটা বিষয়টা থেকে নজর ঘোরাতে এবং বিরোধী কর্মীদের মনোবল যে কাল ভেঙে গিয়েছিল, তারজন্য পরিকল্পিতভাবে কোনও নাটকের চিত্রনাট্য করা হল কি না, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। কারণ, গতকালের বায়রন বিশ্বাসের পর আজকেই কোথাও যেন একটা তৃণমূলকে বিপদে ফেলতে হবে, চক্রান্ত করতে হবে এরকম একটা মেসেজ। আমি আবার বলছি, সিবিআই এবং ইডির বহু দক্ষ অফিসার আছেন। কিন্তু, ওটা চলছে বিজেপির কথায়। শুভেন্দুদের আস্ফালন দেখে বোঝা যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক মদত আছে। যদি দোষের জন্য গ্রেফতার হয়, তাহলে পার্টি পাশে থাকছে না। কিন্তু, শুভেন্দু অধিকারী ছাড় পাচ্ছেন কেন ? কাচের ঘরে বসে ঢিল ছুড়ে যাচ্ছেন তার বেলা এজেন্সি দেখতে পাচ্ছে না ?"

আরও পড়ুন ; নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার 'কালীঘাটের কাকু'

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget