এক্সপ্লোর

Kunal Ghosh: 'দিল্লির দরবারে নাটক...কেন বাংলার বকেয়া নিয়ে সরব নন?' ডিএ আন্দোলনকারীদের তোপ কুণালের

DA Agitation: বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান-বিক্ষোভের আজ ৭৩ দিন। দিল্লিমুখী আন্দোলনকারীদের দ্বিতীয় দল।

কলকাতা: ডিএ আন্দোলনকারীদের নিশানা তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের। বিজেপির সাহায্যে এই আন্দোলন বলে কটাক্ষ করেছেন তিনি।

কী বলেছেন কুণাল:
কুণাল ঘোষের কটাক্ষ, 'বিজেপির পৃষ্ঠপোষকতায় থেকে দিল্লির দরবারে নাটক করতে যাচ্ছেন। ডিএ আন্দোলনকারীরা কেন্দ্রের বকেয়া নিয়ে নীরব। আন্দোলনকারীরা কেন বাংলার বকেয়া নিয়ে সরব হচ্ছেন না?'

বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান-বিক্ষোভের আজ ৭৩ দিন। দিল্লিমুখী আন্দোলনকারীদের দ্বিতীয় দল। আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসে চড়ে আরও ২৫০ জন আন্দোলনকারী দিল্লির উদ্দেশে রওনা দেবেন। পাশাপাশি, শহিদ মিনারেও চলবে ধর্না কর্মসূচি। রাজ্য সরকারের সঙ্গে আমরা প্রথম থেকেই কথা বলতে আগ্রহী। হাইকোর্টের মুখ্যসচিব বা অর্থসচিবকে বৈঠকে বসতে বললেও, সরকারের তরফে এখনও কোনও বার্তা মেলেনি বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে। 

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'বকেয়া কোনটা, দাবি কোনটা সেসব বোঝেন রাজ্য সরকারি কর্মচারীরা। একদিকের টাকা অন্য জায়গায় খরচ করেছে রাজ্য সরকার। কেন্দ্র বারবার বলছে হিসাব দাও টাকা নাও, রাজ্য বলছে হিসাব দেবে না। রাজ্য সরকারি কর্মচারীরা মনে করেছেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। তাই তাঁরা আন্দোলন করছেন। কার কাছে তাঁরা দুঃখের কথা জানাবেন সেটা তাঁদের ব্যাপার। এই সরকার চলে গেলে নতুন সরকার এলে সারা ভারতে অন্য রাজ্যের কর্মচারীরা যে ডিএ পাচ্ছেন, সেই হারে তাঁরাও পাবেন।'

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'ডিএ চেয়ে কর্মীরা বহুদিন ধরে লড়াই করেছেন। তাঁরা আদালতে গিয়েছেন। আদালত যা বলেছে তার বিরুদ্ধে সরকার কর্মীদের দাবিকে মান্যতা না দিয়ে আইনি লড়াই করেছেন। তখনও তো কুণাল ঘোষেরা বলেননি যে সেই দাবি মেনে নেওয়া হবে। আর ডিএ-র দাবির সঙ্গে বকেয়ার দাবি তো এক নয়। কত পরিমাণ টাকা বকেয়া তা বলছে না তো। আমরা বলেছিলাম তো কী কী বকেয়া আছে আমাদের বলুন, আমরা আইনি লড়াই করে আদায় করব। আদায় ধর্না করে হয় না। তার জন্য আলাদা আইনি লড়াই প্রয়োজন।'

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি বলেন, 'নাটকের সব থেকে বড় উদাহরণ কুণাল ঘোষ। এই আন্দোলনের প্রতি কখনও কোনওরকম সহানুভূতি রাজ্য দেখিয়েছেন? কখনও কুকুরের সঙ্গে তুলনা করছেন. কখনও চোর-ডাকাত বলছেন। কুণাল ঘোষ যে নাটকীয়তায় অভ্যস্ত, এই আন্দোলনকারীরা সেই নাটকীয়তায় অভ্যস্ত নন।'

আরও পড়ুন: কয়লা পাচারের অভিযোগে বীরভূমে ফের গ্রেফতার ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget