এক্সপ্লোর

Birbhum News:কয়লা পাচারের অভিযোগে বীরভূমে ফের গ্রেফতার ১

Coal Smuggling:ফের কয়লা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদাইপুর থানা এলাকার কামারডাঙাল থেকে ১০টি কয়লা বোঝাই মোটরবাইক আটক করেন পুলিশ আধিকারিকরা।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: ফের কয়লা পাচারের (Coal Smuggling) অভিযোগে একজনকে গ্রেফতার করল বীরভূম (Birbhum) জেলার সদাইপুর থানার পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদাইপুর থানা এলাকার কামারডাঙাল থেকে ১০টি কয়লা বোঝাই মোটরবাইক আটক করেন পুলিশ আধিকারিকরা। তার পরই গ্রেফতার (arrest) করা হয় এক জনকে।

কী ঘটেছিল?
পুলিশের দাবি, প্রতিটি বাইকে ৪ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা মজুত ছিল। পুলিশ দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। তবে এক জন কয়লাপাচারকারীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজউদ্দিন খান। আজ তাঁকে সিউড়ি আদালতের তোলার কথা। 

কয়লা পাচার শোরগোল...
বীরভূমে কয়লা পাচারের অভিযোগ নতুন নয়। গত বছর অক্টোবরে কয়লা ‘পাচার’ ফের বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস হয়েছিল। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে। ঘটনার দিন সন্ধেয় নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে পুলিশ জানায়। গোপন সূত্রে খবর পেয়ে, ঘটনার দিন সন্ধেয় জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়। গ্রেফতার ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা।  কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। এর পরের ঘটনা চলতি বছরের জানুয়ারি মাসে। রাতের অন্ধকারে কয়লা পাচারের চেষ্টার অভিযোগে হাতেনাতে পাকড়াও করে মহম্মদবাজার থানার পুলিশ। ভুয়ো চালান কেটে ইসিএলের খনি থেকে কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালক যে চালান দেখান তাতে মুর্শিদাবাদের এক ব্যক্তির নাম ছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, এই কয়লা তাঁর নয় বলে পুলিশকে জানিয়ে দেন তিনি। সূত্রের খবর, তারপরই জেরায় ঝাড়খণ্ডে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করে ট্রাক চালক। তাঁকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ।      

আরও পড়ুন:আজ আইপিএলে কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম কেকেআর মহারণ?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget