এক্সপ্লোর

Paschim Medinipur:জেলা কমিটি ঘোষণার পরেই ক্ষোভ, তৃণমূলে ফের অন্তর্কলহ স্পষ্ট কেশপুরে

TMC Infighting:তৃণমূলের জেলা কমিটি ঘোষণার পরেই ক্ষোভ কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ  রফিকের। ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুরের ভোটার হলেও তাঁকে মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটিতে রাখা হয়েছে, অভিযোগরফিকের। 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের (TMC) জেলা কমিটি (district committee) ঘোষণার পরেই ক্ষোভ উগরে দিলেন কেশপুরের (Keshpur) তৃণমূল নেতা মহম্মদ  রফিক। ঘাটাল সাংগঠনিক জেলার (Ghatal) অন্তর্গত কেশপুরের ভোটার হলেও তাঁকে ইচ্ছে করে কেশপুর থেকে সরিয়ে রাখার জন্য মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটিতে রাখা হয়েছে, অভিযোগ মহম্মদ রফিকের। 

কী ঘটেছিল?
মহম্মদ রফিকের অভিযোগ, তিনি ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের ভোটার।  ঘাটাল সাংগঠনিক জেলার প্রথম তালিকাতে তাঁর নামও ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়। উল্টে মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে রাখা হয়। আর তার পরেই দলের একাংশকে এক হাত নিয়েছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা মোহম্মদ রফিক। তোলাবাজ, ধান্দাবাজদের নিয়ে দলের একাংশ চলছে, অভিযোগ তাঁর। সঙ্গে জানালেন, দলে শোনার লোক কম। আরও বললেন,  'ধাক্কা খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গিয়েছি যে দল কী দিল আর কী না দিল, কিছু যায় আসে না।' প্রসঙ্গত, এর আগেও নানা ক্ষেত্রে প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্তর্কলহ। গত কালই যেমন তৃণমূলের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা নিয়ে প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীদ্বন্দ্ব! বহরমপুরে তালিকা প্রকাশের আগেই ক্ষোভপ্রকাশ করে উঠে যান জেলা তৃণমূলের চেয়ারম্যান! অন্যদিকে জঙ্গিপুরে জেলা কমিটির তালিকা নিয়ে জেলা সভাপতিকে নিশানা করেন সুতির তৃণমূল বিধায়ক!

পর পর এক ঘটনা?
একে মুর্শিদাবাদে রক্ষে নেই, জঙ্গিপুর দোসর! প্রথমে জেলা কমিটি ঘোষণা নিয়ে মুর্শিদাবাদে যখন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তাঁকে না জানানোর অভিযোগ তুলে বেরিয়ে যান জেলা চেয়ারম্যান আবু তাহের খান। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খানের কথায়, 'আমি থাকছি না, তোমরা কর। আমি জানি না যেটা, আমার সঙ্গে আলোচনাই হয়নি, আমি লিস্টও তো দেখিনি। লিস্টটা এখন দেখাচ্ছো আমাকে'। একই ছবি দেখা যায় জঙ্গিপুরেও! জেলা কমিটি ঘোষণার সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস! এরপর নিজের বিধানসভা কেন্দ্রে ফিরে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি! সুতির তৃণমূল কংগ্রেস বিধায়ক, ইমানি বিশ্বাসের কথায়, ২০২১-এর নির্বাচনে সামশেরগঞ্জে আমিনুল সাহেবকে হারানোর জন্য নিজের ভাইকে অধীর চৌধুরীর মাধ্যমে টিকিট পাইয়ে দিয়েছিলেন। আমরা সেটা হতে দিইনি। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর পুরভোটে উনি সিপিএম প্রার্থীদের সহযোগিতা করেছিলেন । উনি একের পর এক কংগ্রেস ও সিপিএমের থেকে টেন্ডার নিয়ে তৃণমূলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন।' 

আরও পড়ুন:খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: প্রার্থী ঘোষণা হওয়ার পর জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, বিক্ষোভে সামিল বিজেপিও!
প্রার্থী ঘোষণা হওয়ার পর জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, বিক্ষোভে সামিল বিজেপিও!
Debangshu Bhattacharya: তাঁর জেতা আসনে প্রার্থী দেবাংশু, রাজনীতি ছাড়ার ঘোষণা অসিত মজুমদারের, বললেন, ‘দিদিমণি ও অভিষেক…’
তাঁর জেতা আসনে প্রার্থী দেবাংশু, রাজনীতি ছাড়ার ঘোষণা অসিত মজুমদারের, বললেন, ‘দিদিমণি ও অভিষেক…’
West Bengal Election LIVE Update: প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই বিক্ষোভ, তৃণমূল-বিজেপি দুই দলের কর্মীরাই বিক্ষোভে সামিল!
প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই বিক্ষোভ, তৃণমূল-বিজেপি দুই দলের কর্মীরাই বিক্ষোভে সামিল!
West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget