এক্সপ্লোর

Dhana Dhanya Auditorium: খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

Dhana Dhanya: দিনে তার তুষার-শুভ্র রূপ। রাতে অজস্র আলোর ছটা। সম্পূর্ণ, শঙ্খের নির্মাণ। বৃহস্পতিবারই উদ্বোধন আলিপুরের ধনধান্য় অডিটোরিয়ামের।

রুমা পাল, কলকাতা: আজই আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের (Dhana Dhanya Auditorium) উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবনায় তৈরি এই বিশাল অডিটোরিয়ামের উদ্বোধন করবেন তিনিই। প্রায় সাড়ে ৬০০ কর্মীর রাতদিনের প্রচেষ্টায়, সাড়ে চারশো কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই প্রেক্ষাগৃহ।                       

দিনে তার তুষার-শুভ্র রূপ। রাতে অজস্র আলোর ছটা। সম্পূর্ণ, শঙ্খের নির্মাণ। বৃহস্পতিবারই উদ্বোধন আলিপুরের ধনধান্য় অডিটোরিয়ামের। প্রায় সাড়ে চারশো কোটি টাকা ব্যয়ে তৈরি বিশাল এই অডিটোরিয়ামের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

অডিটোরিয়ামের নকশাও পুরোটাই মুখ্যমন্ত্রীর ভাবনা। নির্মাণের দায়িত্বে ছিল পূর্ত দফতর। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট। স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল। কী নেই ৬ তলা, ধনধান্য অডিটোরিয়ামে। 

শঙ্খের ভিতরটা পুরোটা লোহার স্ট্রাকচার। ওপরে বহুমূল্য জিঙ্কের চাদর। এই জিঙ্ক এসেছে সুদূর জার্মানি থেকে। জাপান থেকে আনা হয়েছে বিশেষ আলো। যেখানে ৩৩ হাজার রং ফুটে উঠবে। ২০১৮ সালে শুরু হয়েছিল অডিটোরিয়ামটি তৈরির কাজ। কিন্তু করোনাকালে কাজের গতি থিতিয়ে পড়ে।  

আরও পড়ুন, মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ! অভিযোগ কেন্দ্রীয় রিপোর্টেও


 
২০২১-এ ফের যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় কাজ। প্রায় সাড়ে ৬০০ কর্মীর রাতদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হয়েছে শঙ্খ-নির্মাণ। 

বৃহস্পতিবার যে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বলেন, 'যারা এই নির্মাণ করেন তাদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের সম্পদ মনে করি। মুখ্যসচিবকে বলব যারা ধনধান্য তৈরি করেছেন তাদের ডেকে সম্বর্ধনা দিতে।
 
মুখ্যমন্ত্রীর ভাবনায় শঙ্খের আকারে গড়ে তোলা হয়েছে অডিটোরিয়ামটি। সে প্রসঙ্গে মমতা বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে?' অডিটোরিয়ামকে শঙ্খের আকার দিতে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক।  

ধনধান্যের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দিঘায় ১৭ একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করছি। পুরির জগন্নাথ ধামের উচ্চতার। এত বড়। ১৭ একর জায়গার উপরে। পুরির মন্দিরটা নিমকাঠ দিয়ে হয় মূর্তি আমরা এখানে যেটা করব মার্বেল পাথর দিয়ে করব মূর্তি। ওই স্টাইলে বানাচ্ছি।' 

৩টি ব্যাঙ্কোয়েট হল, ফুডকোর্ট রয়েছে এখানে। রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্য়বস্থা। যেখানে ৩০০টি গাড়ি পার্ক করা যাবে।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget