এক্সপ্লোর

Saayoni Ghosh: ঋণের টাকায় গল্ফগ্রিনে 'মহার্ঘ্য' ফ্ল্যাট, দাবি সায়নীর, ব্য়াঙ্কের নথি দেখতে চায় ED

SSC Case: ইডি সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিনে দু'টি ফ্ল্যাট রয়েছে সায়নীর। ওই দু'টি ফ্ল্যাটই ২০২০-'২১ সালে কেনা হয়।

কলকাতা: টানা প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার পরও ফের তলব সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। তৃণমূলের যুব কংগ্রেস নেত্রীর দুই ফ্ল্যাটের দিকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED) নজর বলে জানা গিয়েছে। দু'টি ফ্ল্যাটই গল্ফগ্রিন এলাকায়। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন বলে ইডি-কে জানিয়েছেন সায়নী। তবে ই়ডি-র দফতরে সেই সংক্রান্ত নথি নিয়ে যায়নি তিনি। পরবর্তী জিজ্ঞাসাবাবাদ পর্বে তাঁকে সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে। 

ইডি সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিনে দু'টি ফ্ল্যাট রয়েছে সায়নীর। ওই দু'টি ফ্ল্যাটই ২০২০-'২১ সালে কেনা হয়। একটি ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। এই ফ্ল্যাটটি সায়নীর মায়ের নামে কেনা। অন্য ফ্ল্যাটটির দাম ৮০ লক্ষ টাকা। সেটি ফ্ল্যাটটি কেনা হয় সায়নীর নামে। এছাড়াও, পৈত্রিক সূত্রে একটি বাড়ি রয়েছে সায়নীর, জানতে পেরেছে ইডি। 

শুক্রবার জিজ্ঞাসাবাদের সময় ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করা হয় সায়নীকে। জানতে চাওয়া হয়, ফ্ল্যাট কেনার টাকা কোথা থেকে এল। তাতে সায়নী জানান, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন তিনি।  তবে ওই ফ্ল্যাট কেনার সময় বুকিং বাবদ যে ২০ লক্ষ টাকা দেওয়া হয়, তা কুন্তল ঘোষের থেকে সায়নী পেয়েছিলেন বলে অনুমান তদন্তকারীদের।

আরও পড়ুন: Suvendu Adhikari : 'ইয়েচুরি, মমতা একসঙ্গে ফিশফ্রাই খেয়েছেন', বামেদের BJP-কে ভোট দেওয়ার আহ্বান শুভেন্দুর

সায়নীর কাছে ফ্ল্যাটের ঋণ সংক্রান্ত নথিও দেখতে চান তদন্তকারীরা। কিন্তু সায়নী জানান, নথি সঙ্গে আনেননি তিনি। তাতে পরবর্তী জিজ্ঞাসাবাদ পর্বে ওই নথি নিয়ে যেতে বলা হয় তাঁকে। কত টাকার ঋণ নিয়েছিলেন সায়নী,  তার কিস্তি কোথা থেকে কাটা হয়, সেই সংক্রান্ত সব নথি নিয়ে যেতে বলা হয়েছে। ৫ জুলাই সব নথি জমা দিতে হবে বলে জানিয়েছে ইডি।

শুধু তাই নয়, সাায়নীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাওয়া হয়েছে ইডি-র তরফে। ক'টি অ্যাকাউন্ট রয়েছে, তা তদন্তকারীদের জানিয়েছেন সায়নী। ৫ জুলাই অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রতিলিপিও জমা দিতে বলা হয়েছে তাঁকে। কুন্তলের সঙ্গে লেনদেনের অভিযোগ সামনে এলেও, সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন সায়নী। 

শুক্রবার সায়নীর কাছে জানতে চাওয়া হয়, কুন্তল ঘোষকে কি চেনেন তিনি? সদর্থক উত্তরই দেন সায়নী। জানান, কুন্তলকে চেনেন তিনি। তবে তেমন পরিচয় ছিল না। জেলাস্তরে কাজ করতেন কুন্তল। জেলায় গেলে দেখা হতো। সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় দিতেন কুন্তল। একটি কলেজ চালান বলেও জানিয়েছিলেন। কিন্তু কোনও দিন কুন্তলের থেকে কোনও টাকা নেননি বলে তদন্তকারীদের জানিয়েছেন সায়নী।

সায়নী জানিয়েছেন, ফ্ল্যাট বুক করতে নিজের এবং পরিবারের থেকে টাকা দিয়েছিলেন তিনি। তবে তদন্তকারীরা সায়নীর ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত নথি এবং স্টেটমেন্ট খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলের গ্রেফতারির পর, আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। তাকে সামনে রেখেই সায়নীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আবারও ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

International Space Education: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Tapas Roy: 'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget