এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ইয়েচুরি, মমতা একসঙ্গে ফিশফ্রাই খেয়েছেন', বামেদের BJP-কে ভোট দেওয়ার আহ্বান শুভেন্দুর

Panchayat Poll :'পটনায় সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া।'

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : বাম কর্মী-সমর্থকদের  (CPM )এবার বিজেপিকে ( BJP ) ভোট দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । পটনা বৈঠক নিয়ে তৃণমূল সিপিমকে একযোগে আগেও আক্রমণ শাণিয়েছিলেন বিরোধী দলনেতা। এবার পটনা-বৈঠককে ব্যঙ্গ করে তিনি সিপিএম সমর্থকদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। 

বিরোধী দলনেতার আক্রমণ, 'পটনায় সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই।'  

আরও পড়ুন : 

'কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি', ED কে আর কী বললেন সায়নী ?


পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় প্রচারে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ভোট পর্ব চলাকালীন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী ঢুকলে লাঠি হাতে তাদেরকে বাইক সমেত পুকুরে ফেলার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।   

আগেও পটনা বৈঠক নিয়ে তৃণমূল সিপিএমকে একযোগে নিশানা করেছিলেন তিনি। বলেছিলেন, 'নরেন্দ্র মোদি সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে? এখানে কর্মীরা মারা যাচ্ছে, আর ওরা পাটনায় বসে বিরিয়ানি-কফি খাচ্ছে। কংগ্রেস-সিপিএম হচ্ছে সেটিং'                                              

শুভেন্দু আরও বলেন, 'একমাত্র বিজেপি লড়াই করেছে, সুফল নেওয়ার চেষ্টা করছে অন্য দলগুলি। বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী। কংগ্রেস, সিপিএম পরীক্ষিত, বাংলায় এখন একমাত্র বিকল্প বিজেপি' তৃণমূল-বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করে মন্তব্য শুভেন্দুর।                                                    

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ' শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা-মন্ত্রী ছিলেন। এখন দল বদলে বিজেপি-তে গেছেন। সাপ খোলস বদলালেও বিষ তো বদলায় না।'  বিরোধী দলনেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, তাঁদের ঘোষিত নীতিই হল সারা দেশে বিজেপির বিরোধিতা আর এ রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা।                                              

 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget