এক্সপ্লোর

Tapasi On Suvendu: TMC-তে যোগ দিয়েই বিস্ফোরক তাপসী, 'শুভেন্দুর পরিবারের অনেকেই তো দলত্যাগের পরও পদত্যাগ করেননি..'!

TMC Tapasi Attacks Suvendu Family: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব তাপসী মণ্ডলকে, এবার নিশানা শুভেন্দুকে , কী বললেন হলদিয়ার বিধায়ক ?

পূর্ব মেদিনীপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারীকল্যাণ দফতরের আন্ডারটেকিং চেয়ারপার্সন করা হল তাঁকে। এদিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতেই করলেন আক্রমণ। যা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন ওঠেনি। বললেন, 'শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি' !

এদিন তাপসী মণ্ডল বললেন, 'হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি। ভোটে কী হবে, তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি', বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল।

তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন,  আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'
 
তাপসীর সংযোজন,' তাই আমি, ...বিশেষ করে এখনও আপনাদেরকে বলব, আমার হলদিয়ার ২০১১ সালে যখন শুভেন্দু অধিকারীর নের্তৃত্বে, তৃণমূল দল ক্ষমতায়,.. আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে ২০১৬ সালে আমি বিধায়ক হই। ওনার নের্তৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও, সেখানেও কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষের আশা, মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'  

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না', তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না শুভেন্দু

 

প্রসঙ্গত, হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্য়ে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হল সেই সংঘাতের সুর। তাপসী মণ্ডল বললেন, উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে জেতার পর, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে!' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget