এক্সপ্লোর

Bankura News: বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি বাঁকুড়ার তৃণমূল নেতার, কেন জানেন?

Bishnupur News: অশান্তি পাকালে বিজেপিদের নেতাদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

তুহিন অধিকারী, বাঁকুড়া: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Hospital Doctor Death Case) ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য। প্রতিদিন এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে বিদেশে। এই পরিস্থিতির মধ্যে বিতর্ক আরও উসকে দিল বাঁকুড়ার এক তৃণমূল নেতা (TMC)। প্রয়োজন পড়লে বিজেপি (BJP) নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন তিনি।

আরও পড়ুন: RG Kar News: '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আরজি কর মেডিক্যাল ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোনামুখী ব্লকের কাশীপুরে মিছিল ও অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে  বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ধানশিলা পঞ্চায়েতের প্রধান মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য় করেন, "বিজেপি নেতারা অশান্তি পাকানোর চেষ্টা করলে ঝাঁটা, জুতো ও খুন্তি দিয়ে তাঁদের কোমর থেকে পা পর্যন্ত ঠ্য়াং ভেঙে দিন।" 

তাঁর এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।  তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোঁস করার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের কথায়, সাধারণ মানুষ সব দেখছেন। তাঁরাই এর জবাব দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ৯ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে থাকেন বিরোধীরা। পরিস্থিতি বুঝে আরজি কর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে রাজ্যজুড়ে ধর্না, অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী রাজ্যজুড়ে কর্মসূচি পালন করছে ঘাসফুল শিবির। কিন্তু, বাঁকুড়ায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Protest: আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget