এক্সপ্লোর

'দলের শাশুড়িদেরও উচিত নতুনদের হাতে চাবি তুলে দেওয়া', নবীন-প্রবীণ দ্বন্দ্ব উস্কে উদয়নের নিশানায় কে?

এই কথা বলে উদয়ন কি আরও কিছু বোঝাতে চাইলেন ? তৃণমূলে যেখানে নবীন - প্রবীণ দ্বন্দ্ব মাঝে মাঝেই স্পষ্ট হয়ে ওঠে, সেখানে উদয়নের এমন মন্তব্যে প্রশ্ন উঠছে।  

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার  : নবীন-প্রবীণ ইস্যু যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। মেখলিগঞ্জের সভায় এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। সভা থেকে তাঁর বার্তা, শাশুড়িরা বয়সের কারণে কর্মক্ষমতা হারালে বউমাদের হাতে সংসারের চাবি তুলে দেন। দিনহাটার তৃণমূল বিধায়কের বক্তব্য, দলের শাশুড়িদেরও উচিত নতুনদের হাতে চাবি তুলে দেওয়া।    

 আদি-নব্যের লড়াই

বহুদিন থেকেই থেকেই তৃণমূলে আদি-নব্যের লড়াই চলছে। গত লোকসভা নির্বাচনের আগে সেই  নবীন-প্রবীণ দ্বন্দ্বে  কার্যত আড়াআড়ি বিভাজন দেখা যায় শাসকদলে। কখনও সরাসরি আক্রমণ, কখনও পরোক্ষ বাণ। ১৯৯৮-এ কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গীরা বরাবর মমতাকেই তাঁদের নেত্রী বলে মেনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর, তৃণমূলের শাখা সংগঠনে দেখা যায় একঝাঁক নতুন মুখ। তারপর থেকেই রাজ্যের শাসকদলের অন্দরে ওল্ড গার্ড বনাম ইয়ং ব্রিগেডের তরজা চরমে ওঠে । 

হালফিলে একাধিকবার অভিষের বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার দাবিও তোলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। । অভিষেককে সরকারের চেয়ে খোলাখুলি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দলের একাংশ। হুমায়ুন কবীব নন। সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে সওয়াল করতে শোনা গেছে সৌগত রায়কেও। আর এই আবহেই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উদয়ন। 

বললেন, 'শাশুড়ি আঁচলের থেকে চাবি খুলে বউয়ের হাতে দিয়ে বলে, সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো একথা বলে না, আমরা বিয়ে করে আগে এসেছি, তোমরা পরে এসেছো, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমাদের চলবে। শাশুড়ি যখন বোঝে, আমার কোমরের জোর কমে গেছে, আমি ভাল করে হাঁটতে পারি না, আমার কোমরের জোর নেই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এই রকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে, সবার উচিত চাবি আমাদের বাড়ির সবচেয়ে নতুন বউ, অভিজিৎ দে ভৌমিকের আঁচলে বেঁধে দেওয়া। তা যদি করে, দলটা শক্তিশালী হবে, সংসারে শান্তি থাকবে।' 

এই কথা বলে উদয়ন কি আরও কিছু বোঝাতে চাইলেন ? তৃণমূলে যেখানে নবীন - প্রবীণ দ্বন্দ্ব মাঝে মাঝেই স্পষ্ট হয়ে ওঠে, সেখানে উদয়নের এমন মন্তব্যে প্রশ্ন উঠছে।  

আরও পড়ুন :

এবার বাজেটে বড় প্রাপ্তি মহিলাদের? ভরবে মধ্যবিত্তের মনও? মহালক্ষ্মীকে স্মরণ করে বড় বার্তা মোদির

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget